AI+ Pulse ও AI+ Nova 5G অবশেষে জুলাইতে লঞ্চ হচ্ছে, ফিচার্স কেমন হবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 জুন 2025 00:23 IST
হাইলাইট
  • AI+ Pulse এবং AI+ Nova 5G বাজেট ফোন হিসাবে জুলাইতে লঞ্চ হবে
  • ফোন দুটি কালো, নীল, সবুজ, গোলাপী, ও বেগুনি রঙে পাওয়া যাবে
  • AI+ Pulse এবং AI+ Nova 5G-তে 50MP ক্যামেরা থাকবে

AI+ Pulse এবং AI+ Nova 5G অফার করবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Photo Credit: AI+

AI+ ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি সারছে। ভারতের মোবাইল ফোনের বাজারে প্রথম ইনিংস শুরু করার আগে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে তারা। যদিও এখনও লঞ্চের তারিখ ঘোষণা হয়নি, কোম্পানি এখন AI+ Pulse এবং AI+ Nova 5G এর ডিজাইন ও কালার অপশন প্রকাশ করেছে। ফোন দুটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। জুলাই মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। AI+ সংস্থার ফোনগুলি বাজেট সেগমেন্টে আসবে এবং হাই-স্পিড পারফরম্যান্স, নেক্সট জেনারেশন কানেক্টিভিটি, ও স্মুদ ফাংশনালিটি অফার করবে।

AI+ Pulse এবং AI+ Nova 5G লঞ্চ টাইমলাইন, ডিজাইন ও কালার অপশন

AI+ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আসন্ন AI+ Pulse এবং AI+ Nova 5G কালো, নীল, সবুজ,  গোলাপী এবং বেগুনি রঙের বিকল্পে আসবে। দুটি ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে সিঙ্গেল-টোন ফ্ল্যাশ সহ একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর অবস্থান করবে। ফোনগুলির ক্যামেরা মডিউলটি আয়তক্ষেত্রাকার।

রিয়ার ক্যামেরা আইল্যান্ডের কাছে লেখা থেকে বোঝা যায় যে, AI+ Nova 5G মডেলে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত ফটোগ্রাফি ও এডিটিং ফিচার্স থাকবে। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলের ডিজাইনে একটি ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাচ্ছে, যার উপরে একটি ওয়াটারড্রপ নচ এবং সামনের ক্যামেরাটি রয়েছে।

AI+ Pulse এবং AI+ Nova 5G জুলাই মাসে ভারতে লঞ্চ হবে। স্মার্টফোন দুটির জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে। ফোনগুলি কেবলমাত্র অনলাইনে ই-কমার্স সাইটের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ থাকবে। উভয় মডেলেই লাল রঙের পাওয়ার বোতাম থাকবে। AI+ Pulse "মসৃণ, দৈনন্দিন কার্যকারিতা" প্রদান করবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মডেলটি "উচ্চ-গতির কর্মক্ষমতা এবং পরবর্তী প্রজন্মের সংযোগ" সহ আসবে বলেও দাবি করা হয়েছে। ফোনগুলি ডেটা প্রাইভেসি ও রেসপন্সিভ মাল্টিটাস্কিংয়ের উপরও বিশেষ নজর দেবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আগের একটি ফাঁস হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছিল, AI+ Nova 2 5G ডুয়াল সিম সাপোর্ট করবে। পাশাপাশি 6GB RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ কনফিগারেশন সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আজ ভারতে একটি নতুন স্মার্টফোন হয়েছে যার নাম Oppo K13x 5G। এটি তার সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী বিল্ড কোয়ালিটি অফার করবে বলে দাবি করা হয়েছে। এতে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডির পাশাপাশি, সামুদ্রিক স্পঞ্জ থেকে অনুপ্রাণিত এক ধরনের স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম রয়েছে। এছাড়া, MIL-STD 810-H শক রেজিস্ট্যান্স ও IP65 রেটিং বর্তমান।

ভারতে Oppo K13x 5G এর বেস মডেলে দাম শুরু হচ্ছে 15,999 টাকা থেকে যা 4GB RAM + 128GB স্টোরেজ অফার করে। আর 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম যথাক্রমে 16,999 টাকা ও 18,999 টাকা। ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 6.67 ইঞ্চি LCD স্ক্রিন, MediaTek Dimensity 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, 45W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি, ইত্যাদি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.