Amazon Great Indian Festival 2026 সেলে 30,000 টাকার মধ্যে এই 5 ফোনে বড় অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 অক্টোবর 2026 08:00 IST
হাইলাইট
  • Amazon Great Indian Festival Sale এখন সমস্ত গ্রাহকদের জন্য চলছে
  • iQOO Z11xa 5G ফোনের সঙ্গে 3,000 টাকার কুপন পাওয়া যাচ্ছে
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত সাশ্রয়

Samsung Galaxy M47 5G is currently listed at Rs. 26,999

Photo Credit: Samsung

Amazon Great Indian Festival Sale এখন সমস্ত গ্রাহকদের জন্য চলছে। বৃহস্পতিবার প্রাইম মেম্বারদের জন্য আর্লি অ্যাক্সেস খোলা হয়েছিল। অ্যামাজনের মেগা ফেস্টিভ সেলে 30,000 টাকার কম বাজেটে বেশ কিছু দুর্দান্ত স্মার্টফোন কেনার সুযোগ মিলছে। Samsung, Motorola, Redmi, ও OnePlus-এর মতো ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও, ব্যাঙ্ক অফার, কুপন, ক্যাশব্যাক, ও EMI-এর সুবিধা ব্যবহার করেও আরও কম দামে কেনা যেতে পারে। আজকের প্রতিবেদনে Amazon Great Indian Festival 2026 সেলে উপলব্ধ 30,000 টাকার মধ্যে সেরা পাঁচটি ফোনের ডিল সম্পর্কে জেনে নিন।

Amazon Great Indian Festival 2026: 30,000 টাকার নিচে সেরা পাঁচ ফোন

Samsung Galaxy M47 5G

Samsung Galaxy M47 5G বর্তমানে 30,000 টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা ফোন। এর 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 26,999 টাকায় বিক্রি হচ্ছে। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সর্বোচ্চ 2,250 টাকা সাশ্রয় করা যেতে পারে। স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ডে 1,000 টাকা ছাড় মিলবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 804 টাকা ক্যাশব্যাক যোগ হবে।

Motorola Edge 70 Fusion

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ 29,499 টাকায় লিস্টেড আছে। তবে SBI ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 28,249 টাকায় নেমে আসবে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 884 টাকা ক্যাশব্যাক জমা হবে।

iQOO Z11xa 5G

iQOO Z11xa 5G-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের কনফিগারেশন অ্যামাজনে 28,998 টাকায় লিস্টেড আছে। ই-কমার্স সংস্থাটি সমস্ত ক্রেতাদের 3,000 টাকা কুপন অফার করছে। ফলে ফোনের দাম 25,998 টাকায় নেমে এসেছে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ডেবিট কার্ডে 1,000 টাকা ছাড় থাকছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে পে ব্যালেন্সে 884 টাকা ক্যাশব্যাক জমা হবে।

OnePlus Nord CE6 Lite

OnePlus Nord CE6 Lite হল 30,000 টাকার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফোনগুলির মধ্যে একটি। এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অ্যামাজনে বিক্রি হচ্ছে 28,499 টাকায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে পেমেন্ট করলে 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে পে ব্যালেন্সে 854 টাকা ক্যাশব্যাক জমা হবে।

Advertisement

Redmi Note 17 5G

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Redmi Note 17 5G-এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ 27,999 টাকায় লিস্টেড আছে। সরাসরি SBI ডেবিট বা ক্রেডিট কার্ডে কিনলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার নো-কস্ট EMI অপশনে নিলে 2,000 টাকা সাশ্রয় হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.