Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 জুলাই 2026 16:09 IST
হাইলাইট
  • Amazon Prime Day 2026 সেলে Samsung Galaxy S25 Ultra-এ 44,000 টাকা ছাড়
  • OnePlus 13 সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে
  • 15,000 টাকার মধ্যে Realme Narzo 100 Lite 5G ফোনে ভাল ডিল

Amazon Prime Day 2026 is offering great discounts on smartphones

Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজনের বার্ষিক সেল। বেশি টাকা খরচ করতে হচ্ছে না আমআদমিকে। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। ই-কমার্স সংস্থাটি একলাফে Samsung, Realme, OnePlus, Redmi, ও iQOO-এর একাধিক স্মার্টফোনের দাম নিচে নামিয়ে এনেছে। এই প্রতিবেদনে আমরা এমন বেশ কিছু মডেলের সন্ধান দিলাম, যা পরবর্তীতে প্রাইম ডে সেলের মতো ছাড়ে আর কিনতে পারবেন না৷ 

Samsung Galaxy M47 5G

বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, বর্তমানে Samsung Galaxy M47 5G-এর থেকে ভাল ফোন খোঁজা মুশকিল। এটি সম্পূর্ণ অলরাউন্ডার ফোন বলা যায়। এতে OIS ক্যামেরা, উচ্চমানের ডিসপ্লে, এবং 6 বছর সফটওয়্যার সাপোর্টের প্রতিশ্রুতি আছে। ফোনের দাম 25,999 টাকা (6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। কিন্তু Prime Day সেলে 2,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট ও 1,000 টাকা লঞ্চ কুপনের সঙ্গে পাওয়া যাচ্ছে। ফলে দাম 22,999 টাকায় নেমে আসবে।

Advertisement

22,999 টাকায় এখানে কিনুন

Samsung Galaxy S25 Ultra

প্রায় দেড় বছর আগে লঞ্চ হলেও, Samsung Galaxy S25 Ultra এখনও ভারতের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বিবেচনা করা হয়। Amazon Prime Day 2026 সেলে ফোনটি চলতি বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ মিলছে। এটি বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড়ের পরিমাণ প্রায় 44,000 টাকা।

84,999 টাকায় এখানে কিনুন

OnePlus 13

অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম। 2024 সালে ভারতে লঞ্চের সময় মূল্য ছিল 69,999 টাকা। যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বেশি টাকা ব্যয় করতে চান না, তাদের জন্য এর থেকে লোভনীয় ডিল কিছু হতে পারে না।

Advertisement

49,999 টাকায় এখানে কিনুন

OnePlus N6

OnePlus N6 সেলে 21,999 টাকায় বিক্রি হচ্ছে৷ বিশাল 8,000mAh সিলিকন কার্বন ব্যাটারি ফোনটিকে প্রতিদ্বন্দ্বীদের থেকে আলাদা করেছে। সংস্থার দাবি, একবার চার্জে 3 দিন ব্যবহার করা যাবে। এটি বাইপাস চার্জিং, 45W SuperVOOC চার্জিং, এবং 5W রিভার্স চার্জিং সমর্থন করে।

21,999 টাকায় এখানে কিনুন

Advertisement

iQOO Z11x

যদি পারফরম্যান্স অগ্রাধিকার পায়, তাহলে 22,499 টাকায় উপলব্ধ iQOO Z11x জ্যাকপট বললে অত্যুক্তি করা হবে না। এতে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর আছে। সঙ্গে পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি।

22,499 টাকায় এখানে কিনুন

Redmi Turbo 5

Redmi Turbo 5 অ্যামাজন প্রাইম ডে সেলে 35,999 টাকায় পাওয়া যাচ্ছে৷ এই দামের মধ্যে 2,000 টাকার কুপন ডিসকাউন্ট অর্ন্তভুক্ত৷ ফোনটি পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এতে ফ্ল্যাগশিপ স্তরের Dimensity 8500 Ultra প্রসেসর, 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং আছে।

Advertisement

35,999 টাকায় এখানে কিনুন

Realme Narzo 100 Lite 5G

আপনার বাজেট 15,000 টাকার নিচে থাকলে, Realme Narzo 100 Lite 5G দুর্দান্ত অপশন হতে পারে। এটি 14,799 টাকায় বিক্রি হচ্ছে৷ হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, ও MediaTek Dimensity 6300 প্রসেসর আছে। 

14,799 টাকায় এখানে কিনুন

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.