Samsung Galaxy S25 Ultra was lauched in India at Rs. 1,29,999
Photo Credit: Samsung
প্রায় দেড় বছর আগে লঞ্চ হলেও, Samsung Galaxy S25 Ultra এখনও ভারতের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বিবেচনা করা হয়। ক্যামেরা হোক বা পারফরম্যান্স, লেটেস্ট প্রিমিয়াম ফোনগুলিকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে Galaxy S সিরিজের ওই মডেল। জুলাই 4 থেকে শুরু হতে চলা Amazon Prime Day 2026 সেলে ফোনটি চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হওয়ার কথা জানিয়েছে কোম্পানি। এটি লঞ্চ প্রাইসের তুলনায় 44,000 টাকা সস্তায় বিক্রি হবে। Galaxy S25 Ultra মডেলে 200 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, 8K 30fps ভিডিও রেকর্ডিং, IP68 রেটিং, এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
Samsung Galaxy S25 Ultra ভারতে 2025 সালের জানুয়ারিতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম। স্মার্টফোনটি অ্যামাজন প্রাইম ডে সেলে 84,999 টাকায় বিক্রি হবে। 44,000 টাকা সরাসরি ছাড় নাকি এর মধ্যে ব্যাঙ্ক বা এক্সচেঞ্জ অফার অর্ন্তভুক্ত থাকছে কিনা, তা এখনও জানানো হয়নি। তবে এটি 9 মাসের নো-কস্ট ইএমআই অপশনেও কেনা যাবে।
জানিয়ে রাখি, Amazon Prime Day 2026-এ SBI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। দুই ব্যাঙ্কের ডেবিট, ক্রেডিট কার্ড, ও EMI লেনদেনে অফারটি প্রযোজ্য। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আনলিমিটেড 5 শতাংশ ক্যাশব্যাক মিলবে। অ্যামাজন প্রাইম ডে সেল জুলাই 4 থেকে জুলাই 6 রাত 11:59 পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রার সামনে 6.7 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2x ডিসপ্লে আছে যা, QHD+ রেজোলিউশন, HDR10+, সর্বাধিক 2,600 নিট ব্রাইটনেস, ও 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করে। হ্যান্ডসেটে Snapdragon 8 Elite প্রসেসর এবং Adreno 830 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দেওয়া হয়েছে।
ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
স্যামসাং-এর এই জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনে 5,000mAh ব্যাটারি আছে। এটি 45W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 22 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.