দশ হাজারের কম দামের ফোনেও চলবে লেটেস্ট ওএস, এসে গেল Android 10 (Go Edition)

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 সেপ্টেম্বর 2019 13:16 IST
হাইলাইট
  • Android 10 (Go Edition) ফোনে দ্রুত মাল্টি টাস্কিং করা যাবে
  • সুরক্ষার জন্য বিশেষে এনক্রিপশন থাকছে
  • অ্যাপ ওপেন করতে 10 শতাংশ কম সময় লাগবে

Android 10 (Go Edition) এ আগের থেকে দ্রুত অ্যাপ ওপেন হবে

এন্ট্রি লেভেল স্মার্টফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম চালানোর জন্য লঞ্চ হল Android 10 (Go Edition)। Android Go অপারেটিং সিস্টেমের লেটেস্ট এডিশনে কম দামের ফোনে দুর্দান্ত মাল্টিটাস্কিং করা যাবে। Google জানিয়েছে Android 10 (Go Edition) ডিজাইন করার সময় সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। যদিও সেই জন্য ফোনের পারফর্মেন্সে কোন প্রভাব পড়বে না। কোন কোম্পানির স্মার্টফোনে প্রথম Android 10 (Go Edition) অপারেটিং সিস্টেম দেখা যাবে জানায়নি Google।

পকেটসই দামে ধামাকাদার ফিচার্স নিয়ে এল Redmi 8A: দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Advertisement

Android এর প্রোডাক্ট ম্যানেজার সাগর কুমার জানিয়েছেন, Android 10 (Go Edition) ব্যবহারে গ্রাহকরা এন্ট্রি লেভেল স্মার্টফোনে আরও ভালো অভিজ্ঞতা পাবেন। Android Pie ভার্সানের থেকে অনেকটা দ্রুত কাজ করবে নতুন ভার্সান। নতুন ভার্সানে মাল্টিটাস্কিং এ বিশেষ নজর দেওয়া হয়েছে। Android 10 (Go Edition) এ 10 শতাংশ দ্রুত অ্যাপ লঞ্চ করা যাবে।

Google জানিয়েছে Android 10 (Go Edition) অপারেটিং সিস্টেমে অডিয়ান্টাম নামের নতুন ডেটা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার হয়েছে। এর ফলে ফোনে ডেটা সুরক্ষিত থাকবে। যদিও ফোনের পারফর্মেন্সে এর কোন প্রভাব পড়বে না।

কম দামে দারুন ফিচার সহ লঞ্চ হল Vivo U10: Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

চলতি বছরেই বিভিন্ন এন্ট্রি লেবেল স্মার্টফোনে Android 10 (Go Edition) অপারেটিং সিস্টেম দেখা যাবে। নতুন অপারেটিং সিস্টেমে Google Go app, YouTube Go আর Gallery Go অ্যাপের মধ্যে Lens ব্যবহার করা যাবে। Google জানিয়েছে গত দেড় বছরে 500 -র বেশি কোম্পানি Android Go অপারেটিং সিস্টেম ব্যবহার করে 1,600 টির বেশি স্মার্টফোন লঞ্চ করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android Go
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.