ভারতে 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7। চিনে 6GB + 64GB স্টোরেজে Redmi Note 7 পাওয়া গেলেও সম্ভবত ভারতে আসছে না এই ভেরিয়েন্ট।
দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে আসতে চলেছে Redmi Note 7
ইতিমধ্যেই ভারতে Redmi Note 7 লঞ্চের টিচার প্রকাশ করেছে Xiaomi। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট এ ভারতে আসছে এই স্মার্টফোন। জানুয়ারি মাসে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। তিনটি রঙে ভারতে পাওয়া যাবে Redmi Note 7 ফোনে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট। গত সপ্তাহে নীল ও কালো রঙে লঞ্চ হয়েছিল Redmi Go। এই দুটি রঙের সাথেই ভারতে লাল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ভারতে 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7। এখনও ভারতে Redmi Note 7 ফোনের দাম জানা যায়নি। চিনে 6GB + 64GB স্টোরেজে Redmi Note 7 পাওয়া গেলেও সম্ভবত ভারতে আসছে না এই ভেরিয়েন্ট।
আরও পড়ুন: Samsung Galaxy M10 বনাম Galaxy M20: দাম ও স্পেসিফিকেশান
লাল, কালো ও নীল রঙে ভারতে Redmi Note 7 পাওয়া যাবে। ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন শীঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi Note 7।
Redmi Note 7 এর সাথেই শীঘ্রই ভারতে আসছে Redmi Go। এটি প্রথম কোম্পানির Android Go স্মার্টফোন। এই ফোনে চলবে বিশেষ Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। গত সপ্তাহে লঞ্চের সময় নীল ও কালো রঙের সাথে ভারতে লাল রঙে লঞ্চ হবে Redmi Go।
আরও পড়ুন: ভারতে স্মার্টজুতো লঞ্চ করছে Xiaomi
আরও পড়ুন: স্পেসিফিকেশনে যে কোন ফ্ল্যাগশিপকে টেক্কা দিতে পারবে এই Redmi স্মার্টফোন
ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Redmi Note 7 ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।
আরও পড়ুন: Redmi, Nokia, Realme, Honor সহ জনপ্রিয় সব ফোনে দেদার ছাড় দিচ্ছে Flipkart
Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features