পুজোর আগেই লঞ্চ হল Redmi 8A। এই ফোনে Snapdragon 439 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা।
তিনটি রঙে পাওয়া যাবে Redmi 8A
পুজোর আগেই লঞ্চ হল Redmi 8A। কম দামেরএই ফোনে থাকছে একটি বিশাল ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট। ভারতে Realme C2 এর সাথে প্রতিযোগিতায় এই ফোন লঞ্চ করল Xiaomi। Redmi 8A এর ভিতরে একটি Snapdragon 439 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। Redmi 8A লঞ্চের সাথে Xiaomi জানিয়েছে শিঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi 8।
108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha
ভারতে Redmi 8A এর দাম শুরু হচ্ছে 6,499 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 2GB RAM। 3GB RAM ভেরিয়েন্টে Redmi 8A কিনতে 6,999 টাকা খরচ হবে। দুই ভেরিয়েন্টেই 32GB স্টোরেজ থাকবে। 29 সেপ্টেম্বর মধ্যরাতে Mi.com আর Flipkart থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
Diwali With Mi Sale: মাত্র 1 টাকায় মিলবে Redmi K20, এক নজরে সব অফার
ডুয়াল সিম Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ। Redmi 8A ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না।
Redmi 8A ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। Redmi 8A ফোনের বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
64MP ক্যামেরা আর শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Realme X2
ছবি তোলার জন্য Redmi 8A ফোনে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।
ছবি: Flipkart.com
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon