ভারতে Redmi Go এর দাম 4,499 টাকা। 1GB RAM আর 8GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে Redmi Go। 22 মার্চ দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে বিক্রি শুরু হবে এই ফোন।
22 মার্চ দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে Redmi Go বিক্রি শুরু হবে
ভারতে লঞ্চ হল Redmi Go। এটাই ভারতে Xiaomi –র প্রথম Android Go স্মার্টফোন। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হয়েছে এই ফোন। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে। 1GB বা তার কম RAM স্মার্টফোনের জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে Google। Redmi Go তে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে আর Qualcomm Snapdragon 425 চিপসেট আর 1GB RAM।
ভারতে Redmi Go এর দাম 4,499 টাকা। 1GB RAM আর 8GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে Redmi Go। 22 মার্চ দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে বিক্রি শুরু হবে এই ফোন।
Jio গ্রাহকরা Redmi Go কিনলে 2,200 টাকা ক্যাশব্যাক আর 100GB ডেটা বিনামূল্যে পাবেন।
Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity