Android 16 অবশেষে চলে এল এই সমস্ত ফোনে, আপনারটা লিস্টে আছে কিনা দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 জুন 2025 18:02 IST
হাইলাইট
  • Android 16 অনলাইন অ্যাটাক থেকে উন্নত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়
  • লাইভ আপডেট iOS এর লাইভ অ্যাক্টিভিটির মতো রিয়েল-টাইম আপডেট দেবে
  • প্রথমে Google Pixel সিরিজের ফোনগুলি নতুন আপডেট পাচ্ছে

লেটেস্ট Pixel 9 সিরিজ সহ অন্যান্য পিক্সেল মডেলে Android 16 রোলআউট চলছে

Photo Credit: Google

Android 16 নিয়ে এবার অপেক্ষার দিন শেষ। Google বিশ্বের কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর শোনাল। মার্কিন টেক জায়ান্টটি মঙ্গলবার তাদের লেটেস্ট মোবাইল অপারেটিং সিস্টেমের প্রথম স্টেবেল ভার্সন রোলআউট করেছে। প্রথম ব্যাচে Pixel সিরিজের সাপোর্টেড মডেলগুলি Android 16 আপডেট পেতে চলেছে। গুগলের দাবি, এটি বিগত কয়েক বছরের মধ্যে একটি মেজর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সবচেয়ে আর্লি রিলিজ। নতুন সংস্করণে একঝাঁক বৈশিষ্ট্য যোগ করেছে সংস্থা যা সার্বিকভাবে ফোন চালানোর অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। লাইভ আপডেট নামে একটি নতুন ফিচার আইফোনের লাইভ অ্যাক্টিভিটির মতো রিয়েল-টাইম আপডেট সরবরাহ করবে। Android 16 পরিচালিত ফোনগুলি উন্নত সিকিউরিটি অফার করতে চলেছে, সৌজন্যে গুগলের অ্যাডভান্সড প্রোটেকশন সিস্টেম।

Android 16 আপডেট কোন কোন ফোনে আসছে

গুগল জানিয়েছে যে তাদের পিক্সেল ডিভাইসগুলির  হাত ধরে অ্যান্ড্রয়েড 16 রোলআউট শুরু হচ্ছে। পিক্সেলের জন্য অ্যান্ড্রয়েড বিটা প্রোগ্রামে নথিভুক্ত সমস্ত যোগ্য হ্যান্ডসেটগুলিতে ওভার-দ্য-এয়ার (OTA) আপডেটের মাধ্যমে নতুন ওএস অফার করা হবে। যোগ্য ফোনগুলির তালিকা নীচে দেওয়া হল।

  • Google Pixel 9 সিরিজ
  • Google Pixel 9a
  • Google Pixel 8 সিরিজ
  • Google Pixel ট্যাবলেট
  • Google Pixel Fold
  • Google Pixel 7 সিরিজ
  • Google Pixel 6 সিরিজ

পিক্সেল ব্যবহারকারীরা তাদের ফোনের সেটিংস > সিস্টেম > সফটওয়্যার আপডেট > সিস্টেম আপডেট > চেক ফর আপডেট অপশনে গিয়ে Android 16 উপলব্ধ কিনা চেক করতে পারেন। আগামী কয়েক মাসের মধ্যে Samsung, Xiaomi, Vivo, Oppo এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি তাদের ফোনে নতুন অ্যান্ড্রয়েড আপডেট রিলিজ করবে বলে আশা করা হচ্ছে।

Android 16 কেমন ফিচার্স অফার করবে

গুগল তাদের একটি ব্লগ পোস্টে অ্যান্ড্রয়েড 16 এর মেজর ফিচার্স তুলে ধরেছে। এটি ফোর্সড নোটিফিকেশন অটো-গ্রুপিং নামে একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে, যা একই অ্যাপ থেকে একাধিক পৃথক নোটিফিকেশন এলার্ট প্রতিরোধ করার জন্য সেগুলিকে একত্রিত করে। iOS এর লাইভ অ্যাক্টিভিটির অনুকরণে লাইভ আপডেট যুক্ত হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। এই বৈশিষ্ট্যটি লক স্ক্রিনে রাইড-শেয়ারিং এবং ফুড ডেলিভারি অ্যাপগুলির জন্য রিয়েল টাইম আপডেট প্রদান করে।

গুগল জানিয়েছে যে তারা Samsung এর নাউ বারে এই ফিচার আনার জন্য কাজ করছে। আবার Oppo এবং OnePlus তাদের স্মার্টফোনেও লাইভ অ্যালার্ট আনার জন্য কাজ করছে। সাইবার হামলা বা হ্যাকিংয়ের বাড়বাড়ন্তের যুগে মোবাইলের সুরক্ষার সামনে একটা প্রশ্ন চিহ্ণ এসে দাঁড়িয়েছে। তাই Android 16 এর সিকিউরিটি বাড়ানোর দিকে লক্ষ্য রাখা হয়েছে। অ্যাডভান্সড প্রোটেকশন ব্যবহারকারীদের ম্যালওয়্যার আক্রমণ, ফ্রড ওয়েবসাইট, স্ক্যাম কল এবং অনলাইন আক্রমণ থেকে রক্ষা করার দাবি করে। এটি ভবিষ্যতে থার্ড পার্টি অ্যাপগুলির জন্য সমর্থন আনবে বলে জানা গিয়েছে।

Android 16 এর আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল ডেস্কটপ Android 16 পরিচালিত স্মার্টফোনগুলি গুগলের অ্যাডভান্সড প্রোটেকশন সিস্টেমের সৌজন্যে উন্নত সিকিউরিটি অফার করবে। ডেস্কটপ উইন্ডোইং নামে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বছরের শেষ নাগাদ যুক্ত হতে পারে। এটি স্যামসাং ডিএক্সের উপর ভিত্তি করে এই বছরের শেষে একটি আপডেটে রোলআউট হতে পারে। বৈশিষ্ট্যটি স্যামসাংয়ের সহযোগিতায় তৈরি হয়েছে এবং বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে অ্যাপ ও কন্টেন্ট পরিচালনা করতে দেয়। এটি ডেস্কটপের মতো কাজ করে, যার ফলে ব্যবহারকারীরা সিঙ্গেল অ্যাপ বা স্প্লিট-স্ক্রিন মোডের সুবিধা নিতে সক্ষম হবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  2. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  4. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  5. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  7. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  8. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  9. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  10. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.