ব্যাটারি বাঁচাতে Android Q তে যোগ হবে বিশেষ এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জানুয়ারী 2019 12:59 IST
হাইলাইট
  • Android Q ভার্সানে ডার্ক মোড যোগ গতে চলেছে
  • ডার্ক মোডে ব্যাটারি বাঁচে
  • অক্টোবরে বাজারে আসবে নতুন Android Q

সম্প্রতি Google স্বীকার করেছে শুধু OLED নয় LCD ডিসপ্লেতেও ডার্ক মোডে ব্যাটারি বাঁচে

সম্প্রতি ইন্টারনেটে একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এই খবর সত্যি হলে Android Q ভার্সানে ডার্ক মোড যোগ গতে চলেছে। পরবর্তী Android ভার্সানের নাম হবে Android Q। জানা গিয়েছে Android 10 Q তে যোগ হবে ডার্ক মোড। তবে এই ভার্সানের নাম প্রকাশ হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে।

 

আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ

আরও পড়ুন:  লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান

 

অনেক দিন ধরেই Android এ ডার্ক মোড যোগ হওয়ার জল্পনা চলছিল। Android 5.0 Lollipop ভার্সানে মেটিরিয়াল ডিজাইন যোগ করার আগে Android অপারেটিং সিস্টেমের বেশিরভাগ জায়গা কালো থাকতো। বিশেষ করে সিস্টেম সেটিংস। সম্প্রতি Google স্বীকার করেছে শুধু OLED নয় LCD ডিসপ্লেতেও ডার্ক মোডে ব্যাটারি বাঁচে। তাই আবার Android অপারেটিং সিস্টেমে মেটিরিয়াল ডিজাইন বাদ দিয়ে ডার্ক মোডে ফিরে যেতে চাইছে Google।

Advertisement

 

আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio

আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও

Advertisement

 

তবে Android অপারেটিং সিস্টেমের সাথেই কোম্পানির একাধিক অ্যাপেও ডার্ক মোড যোগ করতে পারে Google। এই বছর Google I/O ইভেন্টে ডেভেলপারদের সাথে বৈঠকে এই বিষয়ে বিস্তারে জানাবে মার্কিন টেক জায়েন্ট কোম্পানিটি। পরে অক্টোবরে বাজারে আসবে নতুন Android Q।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android Q, Android, Google, Dark mode
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  2. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  3. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  4. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  5. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  6. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  7. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  8. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  9. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  10. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.