আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট

আইফোনে হার্ডওয়্যার ও সফটওয়্যারের দুর্ধর্ষ সমন্বয় 12MP বা 48MP ক্যামেরাকেও অপারেজয় করে রেখেছিল।

আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট

Photo Credit: Apple

iPhone 21 Series could be equipped with a 200-megapixel camera

হাইলাইট
  • আইফোনের জন্য 200MP ক্যামেরা টেস্ট করার খবর সামনে এসেছে
  • Apple মেগাপিক্সেল বৃদ্ধির পরিবর্তে সফটওয়্যার উন্নত করার পক্ষপাতী থেকেছে
  • Vivo ডুয়াল 200MP ক্যামেরার প্রথম ফোন মার্চের শেষে লঞ্চ করছে
বিজ্ঞাপন

আইফোনের মেলে সেরা ক্যামেরা। কয়েক বছর আগেও ভাবা যায়নি যে স্মার্টফোনের জগতে এই প্রচলিত ধারণা একদিন ভেঙে যাবে। ফটোগ্রাফির দিক থেকে বর্তমানে বেশ কিছু Android ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোনকে কাঁটায় কাঁটার টক্কর দিচ্ছে। Vivo X300 Pro, Xiaomi 17 Ultra, Samsung Galaxy S26 Ultra বা Oppo Find X9 Pro-এর মতো দামি ফোন 200 মেগাপিক্সেল ক্যামেরায় বাজার কাঁপাচ্ছে। কিন্তু Apple বরাবর মেগাপিক্সেল বৃদ্ধিতে বিশ্বাসী নয়। উন্নত ইমেজ প্রসেসিং, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অসম্ভব ভাল সমন্বয় আইফোনের মাত্র 12 ও 48 মেগাপিক্সেল ক্যামেরাকেও অপারেজয় করে রেখেছিল। নতুন রিপোর্ট বলছে, মার্কিন সংস্থাটি ইতিমধ্যেই 200MP ক্যামেরা সেন্সর পরীক্ষা ও মূল্যায়ণ করছে। ফলে ভবিষ্যতের আইফোনে উচ্চ রেজোলিউশন ক্যামেরার উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আইফোনে এবার 200 মেগাপিক্সেল ক্যামেরা?

স্মার্টফোন জগতের গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অ্যাপল এবার বেশি মেগাপিক্সেলের দিকে ঝুঁকছে। টেক জায়ান্টটি একটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পরীক্ষা করছে, যার আকার হতে পারে 1/1.12 ইঞ্চি। মজার বিষয় হল, একই সেন্সর আসন্ন Oppo Find X9 Ultra মডেলেও ব্যবহার হতে চলেছে।

টিপস্টার জানিয়েছেন, ক্যামেরা হার্ডওয়্যার চূড়ান্ত করার দিক থেকে Oppo কিছুটা এগিয়ে আছে। সংস্থার ওই নয়া ফ্ল্যাগশিপ ডিভাইস এপ্রিল মাসে লঞ্চ হয়ে যেতে পারে। Apple অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। আর এমনিতেও সংস্থা নতুন প্রোডাক্ট লঞ্চ করার আগে তথ্য গোপন রাখার পক্ষপাতী। তাই আইফোনে 200MP ক্যামেরা সত্যিই থাকবে কিনা, সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ।

প্রসঙ্গত, জানুয়ারিতে মর্গান স্ট্যানলির রিসার্চ নোটকে উদ্ধৃত করে একটি রিপোর্টে বলা হয়েছিল, 2028 সালে iPhone 21 সিরিজ প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পেতে পারে। দাবি করা হয়, অ্যাপল সেই ক্যামেরার জন্য স্যামসাং-এর CMOS সেন্সর নেওয়ার পরিকল্পনা করছে। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডের টেক্সাসের কারখানায় সেন্সরের উৎপাদন হওয়ার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। যদিও কোনও পক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, Vivo X300 Ultra বিশ্বের প্রথম ফোন হিসেবে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে মার্চ 30 চীনে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, ডিভাইসের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYT901), 200 মেগাপিক্সেল HPE পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা মিলবে। সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। Oppo Find X9 Ultra-ও ডুয়াল 200MP ক্যামেরা নিয়ে এপ্রিলে লঞ্চ হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »