বৃহস্পতিবার ভারতে আসছে Asus এর গেমিং স্মার্টফোন: লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

Asus ROG Phone এ ফোনে ‘হাইড্রোচার্জ’ টেকনোলজি সহ থাকবে একটি 4000 mAh ব্যাটারি। এছাড়াও থাকবে ডুয়াল USB চার্জিং পোর্ট।

বৃহস্পতিবার ভারতে আসছে Asus এর গেমিং স্মার্টফোন: লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

বৃহস্পতিবার ভারতে আসছে Asus এর গেমিং স্মার্টফোন Asus ROG Phone

হাইলাইট
  • ভারতে আসছে Asus এর গেমিং স্মার্টফোন Asus ROG Phone
  • বৃহস্পতিবার ভারতে এই ফোন লঞ্চ করবে তাইওয়ানের কোম্পানিটি
  • Asus ROG Phone এর রয়েছে থ্রি ডি ভেপার কুলিং সিস্টেম
বিজ্ঞাপন

ভারতে আসছে Asus এর গেমিং স্মার্টফোন Asus ROG Phone। কোম্পানির গেমিং বিভাগ ROG এর অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন। বৃহস্পতিবার ভারতে এই ফোন লঞ্চ করবে তাইওয়ানের কোম্পানিটি। Asus ROG Phone এর রয়েছে থ্রি ডি ভেপার কুলিং সিস্টেম। এই প্রথম কোন স্মার্টফোনে এই কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। ল্যান্ডস্কেপ মোডে গেম খেলার সময় ফোন চার্জিং এ সুবিধার জন্য ফোনের পাশে থাকছে চার্জিং পোর্ট।

বৃহস্পতিবার দুপুর 12টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হবে Asus ROG Phone। অনলাইনে এই ইভেন্ট লাইভ স্ট্রিম করবে Asus। Asus ROG Phone লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে বৃহস্পতিবার দুপুর 12 টায় নীচের প্লে বাটনে ক্লিক করুন।

শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে Asus এর গেমিং ফোনটি। ইতিমধ্যেই Flipkart এ Asus ROG Phone এর জন্য তৈরী হয়েছে আলাদা পেজ। লঞ্চের পরে ভারতে এই ফোনের দাম জানা যাবে।

এই প্রথম কোন্ম স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট আত 1ms রেসপন্স টাইম ডিসপ্লে ব্যবহার হয়েছে। Asus ROG Phone এ রয়েছে 6 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট আর Adreno 630 GPU।

Asus ROG Phone এ রয়েছে  8GB RAM আর 512GB স্টোরেজ। ফোনের ভিতরে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। ছবি তোলার জন্য থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও সেলফি তোলার জন্য থাকবে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

Asus ROG Phone এ ফোনে ‘হাইড্রোচার্জ' টেকনোলজি সহ থাকবে একটি 4000 mAh ব্যাটারি।  এছাড়াও থাকবে ডুয়াল USB চার্জিং পোর্ট। একটি নীচে ও একটি ফোনের পাশে থাকবে। ল্যান্ডস্কেপ মোডে গেম খেলার সময় ফোনের নীচে চার্জার লাগানো থাকলে ফোন ধরতে অসুবিধা হয়। এই কারনেই ফোনের পাশে দ্বিতীয় চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • AirTriggers are useful
  • Great performance
  • Very good battery life
  • Useful second Type-C port
  • Bad
  • Video stabilisation could be better
  • ROG UI won’t appeal to everyone
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
  2. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  3. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
  4. Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  5. Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
  6. Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
  7. Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. Samsung-এর লাখ টাকার ফোন এখন অর্ধেক দামে সেল, ফ্লিপকার্টে নজিরবিহীন অফার
  9. OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে
  10. 3,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro+ কেনার সুযোগ, 50MP সেলফি ক্যামেরা ও বিশাল ব্যাটারি পাবেন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »