Best 5G phones for Parents and Senior Citizens Under Rs. 20,000
Photo Credit: iQOO
কয়েক বছর আগেও সাধারণ কিপ্যাড ফোনের উপর ভরসা করে চলতেন বাবা-মা ও বাড়ির বয়স্ক সদস্যরা। কিন্তু এখন সময় পাল্টে গিয়েছে। নতুন প্রজন্মের মতো পুরনো জেনারেশনের কাছেও সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো, ডিজিটাল বিনোদন, ও অনলাইন শপিংয়ের প্রয়োজনীয়তা বাড়ছে। একটা ভাল 5G ফোন থাকলে জীবনযাত্রাও অনেক সহজ হয়ে ওঠে। মূল্যবৃদ্ধির যুগে এখনও সাধ্যের মধ্যে বেশ কিছু ভাল ফোন বাজারে রয়েছে। আজকের প্রতিবেদনে 20,000 টাকার কমে বাবা-মা এবং প্রবীণদের ব্যবহারের আদর্শ এমন সেরা পাঁচটি 5G স্মার্টফোনের সন্ধান রইল। লিস্টে Samsung থেকে শুরু করে HMD-সহ একাধিক ব্রান্ডের মডেল রয়েছে।
নিজের মা-বাবাকে Samsung Galaxy F70 5G কিনে দিতে পারেন। দাম 19,999 টাকা (4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। এই ফোনের সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে।
এতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন ও 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস কভার আছে। স্যামসাংয়ের এই ফোন Exynos 1330 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। সংস্থা পাঁচটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
বাবা-মা অথবা বাড়ির প্রবীণ সদস্যকে ব্যবহারের জন্য HMD Vibe 2 Pro 5G কিনে দিতে পারেন। হ্যান্ডসেটের দাম 16,999 টাকা (6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। ফোনে 6.78 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি। যার সাথে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
ফোনের পিছনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে Android 16 অপারেটিং প্রি-ইনস্টলড করা হয়েছে। এইচএমডি জানিয়েছে, তারা দুই বছর সিকিউরিটি আপডেট দেবে।
Moto G Max ফোনটিও ভাল বিকল্প। এখন 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 19,499 টাকা। ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর, পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, এবং 30W টার্বোপাওয়ার চার্জিং আছে। হ্যান্ডসেটে 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে।
মোটো জি ম্যাক্সের ব্যাক প্যানেলে Sony LYT600 সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই হ্যান্ডসেটে Dolby Atmos অডিও, স্টেরিও স্পিকার, ও MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি ফিচার আছে।
বাবা-মা অথবা বাড়ির যে কোনও প্রবীণ সদস্য সহজেই iQOO Z11 Lite 5G ব্যবহার করতে পারবে। 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 17,499 টাকা। হ্যান্ডসেটে 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 44W চার্জারের মাধ্যমে 37 মিনিটের মধ্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হয়ে যাবে।
হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও একটি 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোন রান করে MediaTek Dimensity 6300 প্রসেসরে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা দুটি OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
Poco X7 5G এখনও ফ্লিপকার্টে লিস্টেড থাকলেও আপনার পিনকোডে উপলব্ধ কিনা, তা চেক করে নিন। এটি 20,000 টাকার নিচে সলিড অপশন। 128 জিবি ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা। দুটোতেই 8 জিবি র্যাম আছে। এটি MediaTek Dimensity 7300 Ultra প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে 5,500mAh ব্যাটারি আছে।
Poco X7 5G-তে 6.67 ইঞ্চির 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.