Jio কে টেক্কা দিতে প্রিপেডে আরও বেশি ভ্যালিডিটি দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 ফেব্রুয়ারি 2019 16:04 IST
হাইলাইট
  • 349 টাকা রিচার্জে আনলিমিটেড কল, দিনে 1GB ডেটা পাওয়া যায়
  • এবার অতিরিক্ত 10 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • আগে এই প্ল্যানে 54 দিন ভ্যালিডিটি পাওয়া যেত

349 টাকা রিচার্জে দিনে 3.2GB ডেটা ব্যবহার করা যাবে

349 টাকা প্রিপেড রিচার্জে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার 349 টাকা রিচার্জে থাকছে আনলিমিটেড কল, দিনে 1GB ডেটা আর 64 দিন ভ্যালিডিটি। সাথে দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। আগে 349 টাকা রিচার্জে আনলিমিটেড কল, দিনে 1GB ডেটা আর 54 দিন ভ্যালিডিটি পাওয়া যেত।

আপাতত কলকাতা ও উত্তর প্রদেশ পূর্ব সার্কেলের গ্রাহকরা 349 টাকা রিচার্জে অতিরিক্ত 10 দিন ভ্যালিডিটি পাবেন। থাকছে আনলিমিটেড কল, দিনে 1GB ডেটা আর 64 দিন ভ্যালিডিটি। সাথে দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। 30 এপ্রিল পর্যন্ত সব প্ল্যানের সাথে দিনে অতিরিক্ত 2.2 GB ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এখনই এই রিচার্জ করলে দিনে 3.2GB ডেটা ব্যবহার করা যাবে। দিনের ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 40Kbps হয়ে যাবে।

Advertisement

349 টাকা Jio রিচার্জে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল আর দিনে 100টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.