Oppo Find X9 Ultra will get a Rs. 16,999 discount during the sale
Photo Credit: Oppo
Flipkart Big Billion Days সেলে Oppo স্মার্টফোন লোভনীয় ছাড়ে বিক্রি হবে। ফ্লিপকার্টের মেগা সেল শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে। তবে 24 ঘন্টা আগেই সেলের দামে কেনাকাটা করতে পারবে প্লাস, ব্ল্যাক, ও ফ্লিপকার্ট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড গ্রাহকরা। এখন থেকেই নানা ব্র্যান্ডের স্মার্টফোনের উপর অফার প্রকাশ করতে শুরু করেছে তারা। সেল চলাকালীন Oppo কোম্পানির কোন ফোন কত দামে পাওয়া যাবে, তা এবার প্রকাশ্যে এসেছে। বিগ বিলিয়ন ডেজ সেলে Oppo Find X9 Ultra বিক্রি হবে 16,000 টাকা ডিসকাউন্টে। সেলে Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় দেওয়া হবে।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল 2026 চলাকালীন Oppo Find X9 Ultra পাওয়া যাবে 1,53,999 টাকায়। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,69,999 টাকা। এটি 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই মেমরি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও Dolby Atmos অডিওর সঙ্গে এসেছে।
এই ফোনের পিছনে দুটি 50 মেগাপিক্সেল ও দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা QHD+ রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও ডলবি ভিশন অফার করে। ডিভাইসে 7,050mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড চার্জিং, ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
Big Billion Days সেলে Oppo Find X9s বিক্রি হবে 72,999 টাকায়। এটি বর্তমানে ফ্লিপকার্টে 84,999 টাকা দামে লিস্টেড আছে। অর্থাৎ, 12,000 টাকা ছাড়ে কেনার সুযোগ মিলবে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। ফোনটি Dimensity 9500s প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 7,025mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo Find X9s-এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে থাকা 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 1,800 নিট পিক ব্রাইটনেস অফার করে।
এতো গেল ফ্ল্যাগশিপ ফোনের অফার। সংস্থার বেশ কিছু বাজেট ফোনেও ডিসকাউন্ট পাওয়া যাবে। Oppo K14 Lite সেলে 16,999 টাকার পরিবর্তে 14,999 টাকায় পাওয়া যাবে ফোনটির মুখ্য আকর্ষণ হল 7,000mAh ব্যাটারি। অন্য দিকে, Oppo K14x 5G মিলবে 16,999 টাকায়, যেখানে এখন লিস্টিং প্রাইস 18,999 টাকা।
সবশেষে, Oppo K14 5G বিক্রি হবে 23,499 টাকায়। ফোনটি এখন 25,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এতে 7,000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.