Google Pixel 10 is available with a discount of over Rs 12,000
Google Pixel 11 সিরিজ আগস্ট 12 লঞ্চ হচ্ছে। তার আগে Pixel 10 সিরিজের পুরনো স্টক খালি করতে বাম্পার ডিসকাউন্ট দিতে শুরু করেছে গুগল। গত বছর লঞ্চ করা স্ট্যান্ডার্ড Pixel 10 5G এখন 12,000 টাকার বেশি ছাড়ে অ্যামাজনে বিক্রি হচ্ছে। এই দামের মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নেই। লঞ্চ প্রাইসের থেকে সরাসরি এতটাই দাম কমেছে। Google Pixel 10 সাত বছর সিকিরিটি আপডেট এবং সাতটি মেজর Android OS আপগ্রেড পাবে। এটি মসৃণ পারফরম্যান্স ও ফ্ল্যাগশিপ ক্যামেরা অফার করে।
Google Pixel 10 এখন অ্যামাজনে 67,799 টাকায় সেল হচ্ছে। স্মার্টফোনটি গত বছর আগস্টে যখন ভারতে লঞ্চ হয়েছিল, তখন দাম 79,999 টাকা ছিল। অর্থাৎ, সরাসরি 12,200 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে।
এছাড়াও, Prime মেম্বারদের জন্য Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে অতিরিক্ত 3,389 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ফোনটির অবসিডিয়ান (কালো), ইন্ডিগো (নীল), লেমনগ্রাস, ও ফ্রস্ট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, Google Pixel 10-এর সামনে 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, 1,080 x 2,400 পিক্সেল রেজোলিউশন, ও HDR সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রটেকশন আছে। ফোনে Tensor G5 প্রসেসর এবং Titan M2 সিকিউরিটি চিপ রয়েছে।
গুগল পিক্সেল 10 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে৷ ব্যাক প্যানেলে f/1.7 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, ও 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল ডুয়াল PD টেলিফটো ক্যামেরা আছে। সামনে f/2.2 অ্যাপারচার ও অটোফোকাসযুক্ত 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
গুগলের এই ফোনে 4,970mAh ব্যাটারি আছে, যা 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W পর্যন্ত Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং অফার করে। ফোনটি Android 23 পর্যন্ত সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ফোনটি 8.6 মিমি পুরু এবং ওজন 204 গ্রাম। এটি ম্যাজিক কিউ, সার্কেল টু সার্চ, লাইভ ট্রান্সলেট, ও কল অ্যাসিস্টের মতো AI ফিচার্স অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.