Google-এর ধামাকা অফার, Pixel 10 ফোনের দাম একলাফে 15,000 টাকা কমল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 মে 2026 16:09 IST
হাইলাইট
  • Google Pixel 10 এখন 15,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • এটি গত বছর আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল
  • Google Pixel 10 ক্লিন Android OS ও প্রিমিয়াম ক্যামেরা অফার করে

Google Pixel 10 features a 6.3-inch OLED display

Photo Credit: Google

Google Pixel 10 বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ। গুগলের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ভারতে আসার দশ মাসের মধ্যেই বিপুল সস্তায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটি বর্তমানে অ্যামাজনে 15,000 টাকা ছাড়ের সাথে বিক্রি হচ্ছে, যার মধ্যে কোনও লুকানো ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নেই। লঞ্চ প্রাইসের থেকে সরাসরি এতটাই দাম কমেছে। বিশ্বজুড়ে মেমরি চিপের সাপ্লাই কমে যাওয়ার কারণে যে ভাবে স্মার্টফোনের দাম প্রত্যেক মাসে বেড়েই চলেছে, সেই পরিস্থিতিতে এমন অফার ক্রেতাদের অক্সিজেন জোগাবে। মসৃণ পারফরম্যান্স, অসাধারণ ক্যামেরা, এবং পিওর Android-এর অভিজ্ঞতা নিতে চাইলে, Pixel 10 দুর্দান্ত অপশন হতে পারে। 

Google Pixel 10 ডিসকাউন্ট অফার

Google Pixel 10 গত বছর আগস্টে যখন ভারতে লঞ্চ হয়েছিল, তখন দাম 79,999 টাকা ছিল। এতে 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। ফোনটির অবসিডিয়ান (কালো) ও ইন্ডিগো (নীল) কালার অপশন এখন অ্যামাজনে 64,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ, সরাসরি 15,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে লেনদেন করলে 1,949 টাকা ক্যাশব্যাক মিলবে।

প্রতিবেদন লেখার সময় Google Pixel 10-এর ফ্রস্ট ও লেমনগ্রাস কালার ই-কমার্স প্ল্যাটফর্মটিতে যথাক্রমে 65,500 টাকা ও 65,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, গুগলের এই ফোনের সামনে 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, FHD + রেজোলিউশন (1,080 x 2,4240পিক্সেল), এবং HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রোটেকশন আছে।

পিক্সেল 10 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে৷ এটি f/1.7 অ্যাপারচার, ডুয়াল পিক্সেল PDAF, এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, এবং 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, f/2.2 অ্যাপারচার-যুক্ত 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 

ফোনটি Android 23 পর্যন্ত সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে, ফলে চিন্তা ছাড়াই অনেক বছর ব্যবহার করা যাবে। এতে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Tensor G5 প্রসেসর দেওয়া হয়েছে৷ ফোনে 4,970mAh ব্যাটারি আছে যা 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং অফার করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid and premium design
  • Bright display
  • AI smart features on board
  • Decent primary camera
  • Seven years of software support
  • Bad
  • Limited to a single 256GB storage only
  • Tensor G5 is underwhelming
  • Battery life could have been better
  • Not massive upgrades compared to Pixel 9
 
KEY SPECS
Display 6.30-inch
Front Camera 10.5-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 10.8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4970mAh
OS Android 16
Resolution 1080x242 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.