Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 অক্টোবর 2026 17:00 IST
হাইলাইট
  • ভারত ও গ্লোবাল মার্কেটে Google Pixel 10a মডেলের দাম বেড়েছে
  • ভারতের বাজারে নতুন দাম 55,999 টাকা থেকে শুরু হচ্ছে
  • Pixel 10a এখনও Google-এর সবচেয়ে সস্তা স্মার্টফোন

Google Pixel 10a was launched in India at Rs. 49,999

Photo Credit: Google

Google Pixel 10a মডেলের দাম বাড়ল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে গুগলের সবচেয়ে সস্তা স্মার্টফোনের মূল্যবৃদ্ধি হয়েছে। AI ডেটা সেন্টারে বিপুল চাহিদার কারণে চলতি বছর থেকেই অগ্নিমূল্য র‍্যাম ও স্টোরেজ চিপ। পাল্লা দিয়ে ফোন উৎপাদনের খরচ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে লাভের অঙ্ক বজায় রাখতে দাম বাড়াতে বাধ্য হচ্ছে নির্মাতারা। এখন Google Pixel 10a কিনতে 6,000 টাকা বেশি খরচ করতে হবে ক্রেতাদের। তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে বেশ কিছুটা ছাড় পাওয়া যাবে। মার্কিন টেক জায়ান্টটি আমেরিকা এবং অন্যান্য দেশেও ফোনের নতুন দাম আপডেট করেছে।

Google Pixel 10a নতুন দাম

Google Pixel 10a ভারতে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফেব্রুয়ারিতে লঞ্চের সময় দাম ছিল 49,999 টাকা। এখন এটি কিনতে 55,999 টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই এই দাম গুগল ইন্ডিয়ার স্টোরে আপডেট করা হয়েছে। একলাফে 6,000 টাকা দাম বাড়িয়েছে কোম্পানি।

তবে নির্বাচিত ক্রেডিট কার্ডের ইএমআই অপশনে কিনলে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিভাইসটি অবসিডিয়ান, ল্যাভেন্ডার, বেরি, ও ফগ কালার অপশনে উপলব্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনের 128 জিবি ভার্সনের দাম 499 ডলার (প্রায় 48,100) থেকে বেড়ে 599 ডলার (প্রায় 57,400) হয়েছে। 256 জিবি ভ্যারিয়েন্টের মূল্য এখন 699 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 67,397 টাকার সমান।

Google Pixel 10a ফিচার্স ও স্পেসিফিকেশন

গুগল পিক্সেল 10এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.7 অ্যাপারচার-সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ক্যামেরায় নাইট সাইট, টপ শট, ও অ্যাস্ট্রোফটোগ্রাফির মতো ফিচার্স আছে। ফোনে Titan M2 সিকিউরিটি চিপ, IP68 রেটিং, সার্কেল টু সার্চ, স্টেরিও স্পিকার, NFC, ও ডুয়াল মাইক্রোফোন উপলব্ধ।

সেলফি এবং ভিডিও কলের জন্য Google Pixel 10a একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও HDR অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Advertisement

Pixel 10a মডেলে Android 23 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে কোম্পানি। ফোনটি Tensor G4 প্রসেসর দ্বারা পরিচালিত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,100mAh ব্যাটারি। এটি 30W ওয়্যার্ড ও 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি 30 মিনিটে 50 শতাংশ চার্জ হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Minimalist and compact design
  • Bright HDR-certified display
  • Reliable still camera performance
  • Clean UI with handy AI features
  • 7 years of updates
  • Wireless charging
  • Good battery life
  • Bad
  • Thick display borders
  • Average video recording quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 16
Resolution 1080x2424 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.