Google Pixel 10a এমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের ফোনে দেখা যেত। ক্যামেরা কোচ এবং অটো বেস্ট টেক নতুন ফোনের AI বৈশিষ্ট্যের তালিকায় যুক্ত হয়েছে। পূর্বসূরি Pixel 9a গত বছর যে দামে এসেছিল, Pixel 10a সেই একই মূল্যে ভারতে বিক্রি হবে। গুগল সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।
9to5Google এর প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রিপেইড ক্যারিয়ার Tracfone ভুলবশত Google Pixel 10a এর একটি নলেজ বেস পেজ আগেই প্রকাশ করে ফেলেছিল। সেই পেজ থেকে বেশিরভাগ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য সামনে এসেছে। প্রসেসর বা র্যাম সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি। কিন্তু ক্যামেরা সেটআপ ও অন্যান্য বৈশিষ্ট্য ফাঁস হয়েছে।
Pixel 9a গত বছর মার্চে ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন ফ্লিপকার্টে 40,000 টাকার নিচে বিক্রি হচ্ছে। এখন দেখার বিষয় Pixel 10a কত দামে এ দেশে রিলিজ হয়। কারণ ইউরোপে দাম তুলনামূলকভাবে বেশ চড়া বলে মনে হচ্ছে। Pixel a সিরিজের ফোনগুলোর জন্য যেমন দাম প্রত্যাশা করা হয়, তার চেয়ে অনেকটা বেশি।
Google Pixel 10a এর একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ফোনটি ফেব্রুয়ারি 18 থেকে সেখানে অগ্রিম অর্ডার করা যাবে। লঞ্চের পর গ্রাহকরা ফোনটি ফ্লিপকার্ট ছাড়াও গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
Google Pixel 10a লঞ্চ হবে ফেব্রুয়ারি 18। একই দিন ভারতের পাশাপাশি অন্যান্য দেশে অগ্রিম বুকিং নেওয়া শুরু হবে। কোম্পানি আগ্রহী ক্রেতাদের জন্য ইন্সেটিভ দেওয়ার কথা জানিয়েছে। যারা ফেব্রুয়ারি 13, 2026-এর মধ্যে গুগল স্টোরে সাইন আপ করবে, তারা প্রি অর্ডারের দিন একটি ইমেল পাবেন। সেখানে এক্সক্লুসিভ অফার থাকবে, যা ভবিষ্যতে গুগলের পণ্য কেনার সময় ব্যবহার করা যাবে।
Google Pixel 10a একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন হিসাবে আসছে। এর পিছনে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,100mAh ব্যাটারি, যার সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।