Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ফেব্রুয়ারি 2026 12:05 IST
হাইলাইট
  • Google Pixel 10a এর ডিজাইনে বড় মাপের কোনও পরিবর্তন থাকছে না
  • এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে
  • Google Pixel 10a সাত বছর সফটওয়্যার আপডেট পেতে পারে

Google Pixel 10a a flat dual rear camera setup

Photo Credit: Google

Google Pixel 10a ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে। আজ গুগল আনুষ্ঠানিকভাবে মিড-রেঞ্জ স্মার্টফোনের লঞ্চের তারিখ ও প্রি-অর্ডারের ঘোষণা করেছে। Pixel A সিরিজের ফোনগুলি সাধারণত বছরের শুরুতে লঞ্চ হতে দেখা যায় না। কিন্তু এই বছর যে সময় রিলিজ হওয়ার কথা, তার আগেই আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাচ্ছে। গত বছর পূর্বসূরী মডেল Pixel 9a যেমন ডিজাইনের সাথে এসেছিল, উত্তরসূরী Pixel 10a একইরকম দেখতে হবে। টিজার ভিডিও থেকে স্পষ্ট, এই ফোনের ডিজাইনে বড় মাপের কোনও পরিবর্তন থাকছে না। ডিভাইসের নীল (ল্যাভেন্ডার ব্লু) রঙের ভ্যারিয়েন্টের ছবি প্রকাশ করেছে গুগল।

Google Pixel 10a ফেব্রুয়ারি 18 লঞ্চ হবে

Google Pixel 10a লঞ্চ হবে ফেব্রুয়ারি 18। একই দিন ভারতের পাশাপাশি অন্যান্য দেশে অগ্রিম বুকিং নেওয়া শুরু হবে। কোম্পানি আগ্রহী ক্রেতাদের জন্য ইন্সেটিভ দেওয়ার কথা জানিয়েছে। যারা ফেব্রুয়ারি 13, 2026-এর মধ্যে গুগল স্টোরে সাইন আপ করবে, তারা প্রি অর্ডারের দিন একটি ইমেল পাবেন। সেখানে এক্সক্লুসিভ অফার থাকবে, যা ভবিষ্যতে গুগলের পণ্য কেনার সময় ব্যবহার করা যাবে।

Google Pixel 10a ডিজাইন ও স্পেসিফিকেশন

গুগল পিক্সেল 10এ দেখতে প্রায় পিক্সেল 9a মডেলের মতো। ফোনটিতে আগের মতোই মেটাল ফ্রেম রাখা হয়েছে। পিছনে একটি হরাইজন্টাল পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে৷ ডিসপ্লের চারপাশে তুলনামূলক মোটা বেজেল লক্ষ্য করা যায়। স্ক্রিনের মাঝখানে হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা অবস্থিত।

গুগল এখনও তাদের আসন্ন ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার্স শেয়ার করেনি। তবে শোনা যাচ্ছে, এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,100mAh ব্যাটারি, যার সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

Pixel 10a মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Google Tensor G4 চিপসেট দ্বারা পরিচালিত হতে পারে। এতে Android 16 প্রি-ইনস্টল করা থাকবে। সংস্থা সাতটি মেজর OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে বলে আশা করা যায়।

Google Pixel 10a ইউরোপে 499 ইউরোতে লঞ্চ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 53,200 টাকার সমান। এটি বেস 128 জিবি স্টোরেজের দাম হওয়ার সম্ভাবনা। তবে ভারতে হ্যান্ডসেটের দাম 45,000 থেকে 50,000 টাকার মধ্যে থাকতে পারে। প্রসঙ্গত, Pixel 9a ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন 40,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Minimal design with IP68 rating
  • Really good cameras
  • Very good battery life
  • Clean UI and seven years of OS updates
  • Good display
  • Doesn’t heat much
  • Bad
  • Thick display bezels with dated glass protection
  • Slow charging
  • 8GB RAM isn’t enough
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 15
Resolution 1080x2424 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের গঠন বুঝে শোনাবে সাউন্ড
  2. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বাজার কাঁপিয়ে বিশ্বের প্রথম প্রাইভেসি ডিসপ্লে সহ লঞ্চ হল
  3. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  5. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
  6. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
  7. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  8. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  10. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.