Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা প্রিমিয়াম ফোন লঞ্চ হল, AI ফিচার্সের সাথে আর কী কী চমক দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 ফেব্রুয়ারি 2026 21:29 IST
হাইলাইট
  • Pixel 10a সাত বছর অ্যান্ড্রয়েড আপগ্রেড পাবে
  • Google গত বছরের Pixel 9a-এর দামে ফোনটি লঞ্চ করেছে
  • ফোনের পিছনে OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে

Google Pixel 10a is equipped with a 48-megapixel primary camera

Photo Credit: Google

Google Pixel 10a: গুগল তাদের Pixel 10 সিরিজের সবচেয়ে কম দামি ফোন ভারতে লঞ্চ করল। Pixel 10a আজ ভারতের পাশাপাশি গ্লোবালি রিলিজ হয়েছে। এটি এমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের ফোনে দেখা যেত। ক্যামেরা কোচ এবং অটো বেস্ট টেক নতুন ফোনের AI বৈশিষ্ট্যের তালিকায় যুক্ত হয়েছে। অবাক করার মতো বিষয় হল, পূর্বসূরি Pixel 9a গত বছর যে দামে এসেছিল, Pixel 10a সেই একই মূল্যে ভারতে বিক্রি হবে। গুগল নতুন ফোনে সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।

Google Pixel 10a ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন

গুগল পিক্সেল 10এ ফোনের সামনে 6.3 ইঞ্চি pOLED ডিসপ্লে রয়েছে। এটি HDR, 60-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), ও 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i গ্লাস রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Pixel 10a ডুয়াল ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.7 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ক্যামেরায় 8x পর্যন্ত সুপার রেজ জুম, ফেস আনব্লার, নাইট সাইট, টপ শট, ও অ্যাস্ট্রোফটোগ্রাফির মতো প্রচুর ফিচার্স আছে।

সেলফি ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা 30 FPS-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে অডিও ম্যাজিক ইরেজার, সিনেমাটিক প্যান, ফিউজড ভিডিও স্ট্যাবিলাইজেশন, অ্যাস্ট্রোফটোগ্রাফি টাইমল্যাপস সহ একাধিক মোড রয়েছে।

Google Pixel 10a পারফরম্যান্স (প্রসেসর, র‍্যাম, স্টোরেজ), ব্যাটারি, চার্জিং

গুগলের নতুন ফোনে Tensor G4 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,100mAh ব্যাটারি, যা Pixel a সিরিজের ইতিহাসে সর্বোচ্চ ক্যাপাসিটি। ব্যাটারিটি 30W ওয়্যার্ড এবং 10W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 30 মিনিটে 50 শতাংশ চার্জ (ওয়্যার্ড) হবে।

Google Pixel 10a অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফিচার্স

গুগল পিক্সেল 10 মডেলে Android 16 প্রি-ইনস্টলড আছে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Titan M2 সিকিউরিটি চিপ, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, সার্কেল টু সার্চ, ফিঙ্গারপ্রিন্ট-রেজিস্ট্যান্স কোটিং, এমার্জেন্সি SOS, কার ক্র্যাশ ডিটেকশন, NFC, স্টেরিও স্পিকার, ডুয়াল মাইক্রোফোন, ইত্যাদি।

ভারতে Google Pixel 10a ফোনের দাম

Google Pixel 10a ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম। গুগল HDFC ব্যাংকের কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 24 মাস পর্যন্ত সুদ-মুক্ত EMI, ও 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস অফার করছে। ফোনটি প্রি-অর্ডার রাত নয়টা থেকেই শুরু হয়ে গিয়েছে। ফ্লিপকার্ট ও গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোরে অর্ডার করা যাচ্ছে। এটি বেরি, ফগ, ল্যাভেন্ডার, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ।

 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 16
Resolution 1080x2424 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা প্রিমিয়াম ফোন লঞ্চ হল, AI ফিচার্সের সাথে আর কী কী চমক দেখুন
  2. iPhone Air: সবচেয়ে স্লিম আইফোনের দাম প্রায় 25,000 টাকা কমল, কোথায় সস্তায় বিক্রি হচ্ছে জানুন
  3. Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ
  4. মার্চ 5 লঞ্চের আগেই Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ও ফিচার্স ফাঁস, ক্যামেরায় 140x জুম থাকতে পারে
  5. Tecno Camon 50 ও Camon 50 Pro নজরকাড়া লুকস এবং ফিচার্স সহ লঞ্চ হল, 60x জুম ক্যামেরা আছে
  6. Infinix Note Edge 5G ভারতে JBL সাউন্ড, 6500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, সিনেমা ও ভিডিও দেখা যাবে চুটিয়ে
  7. YouTube: বিশ্বজুড়ে পরিষেবা বিভ্রাটের পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরল ইউটিউব
  8. Google Pixel 10a: লঞ্চের আগের দিনই গুগলের সবচেয়ে সস্তা ফোনের ডিটেলস ফাঁস হল, দাম কেমন হবে
  9. 11,999 টাকা দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার Samsung 5G ফোনের সেল শুরু হল
  10. Nothing Phone 4a সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা হল! দাম, ফিচার্স কেমন হবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.