84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 এপ্রিল 2026 14:46 IST
হাইলাইট
  • Google Pixel 7 Pro-তে 48MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
  • ফোনের সামনে 6.7 ইঞ্চির QHD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  • এটি Tensor G2 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল

Pixel 7 Pro features a 48-megapixel telephoto lens

Photo Credit: Google

Google Pixel 7 Pro এখন 48,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। শুনতে অবাক লাগলেও Amazon এমনই অবিশ্বাস্য ছাড়ের সাথে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কেনার সুযোগ নিয়ে হাজির হয়েছে। গুগলের এই হ্যান্ডসেটে QHD+ ডিসপ্লে, 5 ন্যানোমিটারের Tensor প্রসেসর, 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিংয়ের মতো ফিচার্স আছে। চলুন Google Pixel 7 Pro-এর নতুন দাম, অফার, ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Google Pixel 7 Pro দাম ও অফার

Google Pixel 7 Pro ভারতে 2022 সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল। তখন 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 84,999 টাকা ধার্য করেছিল গুগল। অ্যামাজন এখন ফোনটিকে 36,999 টাকায় বিক্রি করছে। অর্থাৎ ব্র্যান্ডের তরফে সরাসরি 48,000 টাকা ছাড় দেওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন পে আইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,109 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এটি অবসিডিয়ান এবং হ্যাজেল কালার অপশনে উপলব্ধ।

Google Pixel 7 Pro স্পেসিফিকেশন, ফিচার্স

স্পেসিফিকেশনের কথা বললে, গুগল পিক্সেল 7 প্রো মডেলের সামনে 6.7 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,440 x 3,120 পিক্সেল রেজোলিউশন, HDR10+, এবং 1,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। এর স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে। আর নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, Pixel 7 Pro একটি 10.8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অফার করে। ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে গুগল৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.9 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও 5x অপটিক্যাল জুম, ডুয়াল পিক্সেল PDAF, এবং OIS প্রযুক্তির 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (f/2.2) নিয়ে গঠিত।

গুগলের এই ফোনে 5,000mAh ব্যাটারি আছে, যা 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 23W ওয়্যারলেস চার্জিং, ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনে Tensor G2 প্রসেসর এবং Mali G710 MP7 জিপিইউ আছে। ডিভাইসটি Android 16 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 30x সুপার রেজোলিউশন জুম, ম্যাক্রো ফোকাস, আল্ট্রা ওয়াইডব্যান্ড (UWB) সাপোর্ট, aptX HD, স্টেরিও স্পিকার, লেজার অটফোকাস, অ্যালুমিনিয়াম ফ্রেম, ইত্যাদি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sharp, 120Hz display
  • Good quality cameras
  • Good gaming performance
  • Bloatware-free software, timely updates
  • Premium design, IP68 rating
  • Bad
  • Gets warm under load
  • No bundled charger
  • Underwhelming battery life
  • Relatively slow charging
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Google Tensor G2
Front Camera 10.8-megapixel
Rear Camera 50-megapixel + 48-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 128GB, 256GB
OS Android 13
Resolution 1440x3120 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  2. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  3. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  4. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
  5. Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়
  6. Vivo X300 Ultra ও X300 FE ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, ডুয়াল 200MP ক্যামেরায় কাঁপাবে বাজার
  7. মার্ক জাকারবার্গের কৃত্রিম মেধাচালিত ক্লোন বানাচ্ছে Meta, আসছে মানুষের ডিজিটাল ভার্সন
  8. 8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  9. Xiaomi Ice Cream: ফোন ছেড়ে এবার আইসক্রিম লঞ্চ করল শাওমি, দাম কত, খেতে কেমন জেনে নিন
  10. প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.