Google Pixel 7 Pro এখন 48,000 টাকার বিরাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Google
Pixel 7 Pro features a 48-megapixel telephoto lens
Google Pixel 7 Pro এখন 48,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। শুনতে অবাক লাগলেও Amazon এমনই অবিশ্বাস্য ছাড়ের সাথে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কেনার সুযোগ নিয়ে হাজির হয়েছে। গুগলের এই হ্যান্ডসেটে QHD+ ডিসপ্লে, 5 ন্যানোমিটারের Tensor প্রসেসর, 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিংয়ের মতো ফিচার্স আছে। চলুন Google Pixel 7 Pro-এর নতুন দাম, অফার, ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Google Pixel 7 Pro ভারতে 2022 সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল। তখন 12 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 84,999 টাকা ধার্য করেছিল গুগল। অ্যামাজন এখন ফোনটিকে 36,999 টাকায় বিক্রি করছে। অর্থাৎ ব্র্যান্ডের তরফে সরাসরি 48,000 টাকা ছাড় দেওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন পে আইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,109 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এটি অবসিডিয়ান এবং হ্যাজেল কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশনের কথা বললে, গুগল পিক্সেল 7 প্রো মডেলের সামনে 6.7 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,440 x 3,120 পিক্সেল রেজোলিউশন, HDR10+, এবং 1,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। এর স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে। আর নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, Pixel 7 Pro একটি 10.8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অফার করে। ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে গুগল৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.9 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও 5x অপটিক্যাল জুম, ডুয়াল পিক্সেল PDAF, এবং OIS প্রযুক্তির 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (f/2.2) নিয়ে গঠিত।
গুগলের এই ফোনে 5,000mAh ব্যাটারি আছে, যা 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 23W ওয়্যারলেস চার্জিং, ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনে Tensor G2 প্রসেসর এবং Mali G710 MP7 জিপিইউ আছে। ডিভাইসটি Android 16 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 30x সুপার রেজোলিউশন জুম, ম্যাক্রো ফোকাস, আল্ট্রা ওয়াইডব্যান্ড (UWB) সাপোর্ট, aptX HD, স্টেরিও স্পিকার, লেজার অটফোকাস, অ্যালুমিনিয়াম ফ্রেম, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999