Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 ফেব্রুয়ারি 2026 21:36 IST
হাইলাইট
  • Google Pixel 10a লঞ্চ হওয়ার আগে Pixel 9a মিলছে মোটা ছাড়ে
  • Pixel 9a বিক্রি হচ্ছে সরাসরি 11,000 টাকা ডিসকাউন্টে
  • স্মার্টফোনটি মোট তিনটি ক্যামেরার সাথে এসেছে

Google Pixel 9a is equipped with a dual camera setup

Photo Credit: Google

Google Pixel 10a লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারি 18। সেই দিন ফ্লিপকার্টে প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনটির বুকিং শুরু হয়ে যাবে। লেটেস্ট মডেল বাজারে আনার আগে গত বছরের Pixel 9a মডেলে বড় মাপের ডিসকাউন্ট অফার করছে মার্কিন সংস্থাটি। এটি লঞ্চ প্রাইসের চেয়ে 11,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এছাড়াও, গ্রাহকরা ক্রেডিট কার্ড ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে দাম আরও কমিয়ে আনতে পারবে। এই স্মার্টফোনে 7 বছর Android আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এতে IP68 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, তিনটি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, P-OLED ডিসপ্লে, ও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Google Pixel 10a লঞ্চের আগে Pixel 9a অনেকটা সস্তা হল

Google Pixel 9a গত বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছিল 49,999 টাকা। এখন Amazon ফোনটিকে 38,994 টাকায় বিক্রি করছে। অর্থাৎ সরাসরি 11,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,169 টাকা ক্যাশব্যাক মিলবে। ফোনের অবসিডিয়ান কালার অপশনে অফার প্রযোজ্য।

এছাড়াও, Axis ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে যথাক্রমে 1,750 টাকা ও 1,500 ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্য দিকে, ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের EMI লেনদেনে 2,250 টাকা ছাড় দেওয়া হচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 36,600 টাকা পর্যন্ত দাম মিলতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।

Google Pixel 9a স্পেসিফিকেশন ও ফিচার্স

গুগল পিক্সেল 9এ স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি ডুয়াল পিক্সেল PDAF, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এবং f/1.7 অ্যাপারচারের সাথে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য f/2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের একটাই সেলফি ক্যামেরা আছে। ফোনে 3.5 মিমি হেজফোন জ্যাক নেই৷ তবে স্টেরিও স্পিকার আছে।

হ্যান্ঢসেটের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), HDR, এবং 2,700 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 3 কভার আছে। ফোনে Tensor G4 প্রসেসর এবং Titan M2 সিকিউরিটি চিপ ব্যবহার করা হয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,100mAh ব্যাটারি। এটি 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Minimal design with IP68 rating
  • Really good cameras
  • Very good battery life
  • Clean UI and seven years of OS updates
  • Good display
  • Doesn’t heat much
  • Bad
  • Thick display bezels with dated glass protection
  • Slow charging
  • 8GB RAM isn’t enough
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 15
Resolution 1080x2424 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  2. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  3. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
  4. প্রেমদিবসের আগে Realme এর চমক, ভালবাসার রঙে সেজে অল্প দামে হাজির 7000mAh ব্যাটারির ফোন
  5. ভ্যালেন্টাইন'স ডে সেলে iPhone 17 মিলছে বিরাট ছাড়ে, দাম 50,000 টাকার নিচে নামল
  6. বিশ্বের প্রথম 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে, সাথে থাকবে ডুয়াল 200MP ব্যাক ক্যামেরা
  7. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রি-বুক করলে 50,000 টাকার পুরষ্কার জেতার সুযোগ
  8. Google Pixel 10a-র দাম আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল, মিলবে 256 জিবি স্টোরেজ
  9. iQOO 15R তুফানি ফিচার্সের সাথে ভারতে আসছে, ফোন গরম হলে দ্রুত ঠান্ডা করবে বিশেষ কুলিং প্রযুক্তি
  10. মোবাইলে T20 বিশ্বকাপ দেখুন ফ্রি-তে, Airtel দিচ্ছে 56 জিবি ডেটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.