8,000 টাকা দাম কমল Google-এর পিওর Android স্মার্টফোনের, কোথায় বিক্রি হচ্ছে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 জানুয়ারী 2026 16:37 IST
হাইলাইট
  • Google Pixel 9a ভারতে 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • স্মার্টফোনটি সাতটি মেজর Android আপগ্রেড পাবে
  • Google Pixel 9a মোট তিনটি ক্যামেরার সাথে এসেছে

Google Pixel 9a is equipped with a 48-megapixel rear camera

Photo Credit: Google

আপনি যদি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে চমৎকার ক্যামেরা, ক্লিন Android OS এবং গুগলের এক্সক্সুসিভ ফিচার্স উপভোগ করতে চান, তাহলে সুখবর রয়েছে। Google Pixel 9a এখন অনলাইনে 8,000 টাকা ছাড়ে কেনা যাচ্ছে। অ্যামাজন ফোনটিকে লঞ্চ প্রাইসের তুলনায় এতটাই সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। এই স্মার্টফোনে 7 বছর Android আপগ্রেড এবং সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এর ফলে দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত। Google Pixel 9a-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Titan M2 সিকিউরিটি চিপ, IP68 জল ও ধুলোরোধী রেটিং, তিনটি ক্যামেরা, বাইপাস চার্জিং, P-OLED স্ক্রিন, এবং একাধিক AI টুলস। চলুন ফোনটির দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Google Pixel 9a বিক্রি হচ্ছে 8,000 টাকা ছাড়ে

Google Pixel 9a গত বছর মার্চে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছিল। তখন দাম রাখা হয়েছিল 49,999 টাকা। কিন্তু এখন Amazon স্মার্টফোনটিকে 41,998 টাকায় সেল করছে। অর্থাৎ সরাসরি 8,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,259 টাকা ক্যাশব্যাক মিলবে। এটি অবসিডিয়ান কালার অপশনে পাওয়া যাচ্ছে।

আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে 1,750 টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। ব্যাঙ্ক অফ বরোদা (BOB) এবং ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের EMI লেনদেনের ক্ষেত্রেও যথাক্রমে 1,000 টাকা ও 2,000 টাকা ছাড় মিলতে পারে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে দাম আরও কমে আসবে। তবে এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।

জানিয়ে রাখি, গুগল পিক্সেল 9এ স্মার্টফোনের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), HDR, এবং 2,700 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনে Corning Gorilla Glass 3 কভার আছে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ফোনে Tensor G4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে Android 14 প্রি-ইনস্টলড আছে যা ইতিমধ্যেই Android 15/16 ভার্সনে আপগ্রেড হওয়ার কথা।

Google Pixel 9a ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। ফটোগ্রাফি সেটআপে ডুয়াল পিক্সেল PDAF, f/1.7 অ্যাপারচার, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে f/2.2 অ্যাপারচারের সাথে একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। হ্যান্ডসেটে 5,100mAh ব্যাটারি পাওয়া যায়। এটি 23W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং, ও 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Minimal design with IP68 rating
  • Really good cameras
  • Very good battery life
  • Clean UI and seven years of OS updates
  • Good display
  • Doesn’t heat much
  • Bad
  • Thick display bezels with dated glass protection
  • Slow charging
  • 8GB RAM isn’t enough
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 15
Resolution 1080x2424 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  2. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  3. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  5. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  6. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  7. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  8. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  9. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  10. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.