আজ ভারতে আসছে Honor 10 Lite, লাইভ দেখুন এখানে

Honor 10 Lite ফোনের প্রধান আকর্ষণ ফোনের 6.21 ইঞ্চি ডিসপ্লে সাথে ওয়াটারড্রপ নচ, Kirin 710 চিপসেট, 6GB RAM আর লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

আজ ভারতে আসছে Honor 10 Lite, লাইভ দেখুন এখানে

গত বছর নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor 10 Lite

হাইলাইট
  • মঙ্গলবার ভারতে আসছে Honor 10 Lite
  • নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে
  • Honor 10 Lite ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে আসছে Honor 10 Lite। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই বাজেট স্মার্টফোন ভারতে আনছে চিনের কোম্পানিটি। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Honor 10 Lite। নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor 10 Lite। Honor 10 Lite ফোনের প্রধান আকর্ষণ ফোনের 6.21 ইঞ্চি ডিসপ্লে সাথে ওয়াটারড্রপ নচ, Kirin 710 চিপসেট, 6GB RAM আর লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।

 

আরও পড়ুন:  গেমারদের জন্য Huawei Y9 (2019) ফোনে থাকছে বিশেষ ফিচার, শুরু হল বিক্রি

 

Honor 10 Lite এর দাম (সম্ভাব্য)

চিনে Honor 10 Lite এর দাম 1399 ইউয়ান (প্রায় 14,400 টাকা)। 4GB RAM/ 64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে এই টাকা খরচ হবে। 6GB Ram/64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে খরচ হবে 1,699 ইউয়ান (প্রায় 17,500 টাকা)। টপ ভেরিয়েন্টে 6GB RAM/128GB স্টোরেজে Honor 10 Lite কিনতে 1,899 ইউয়ান (প্রায় 19,500 টাকা) খরচ হবে।

 

আরও পড়ুন: অপেক্ষা শেষ, আজই কেনা যাবে দুটি নতুন Xiaomi স্মার্টটিভি

 

 

Honor 10 Lite স্পেসিফিকেশান

ডুয়াল সিম Honor 10 Lite ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট। এছারাও থাকবে 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

 

আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন

 

honor 10 lite rear gadgets 360 honor

Honor 10 Lite এর পিছনে থাকবে 13MP+2MP ডুয়াল ক্যামেরা

 

আরও পড়ুন: জানুয়ারিতে মধ্যবিত্তের জন্য তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung

 

ছবি তোলার জন্য Honor 10 Lite এর পিছনে থাকবে 13MP+2MP ডুয়াল ক্যামেরা। সাথে থাকবে 24MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Honor 10 Lite এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2 LE, 3.5 মিমি হেডফোন জ্যাক, GPS/ AGPS আর GLONASS। Honor 10 Lite এর ভিতরে থাকবে 3400 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »