জানুয়ারিতে মধ্যবিত্তের জন্য তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung

28 জানুয়ারি Galaxy M সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে Samsung। শুধুমাত্র Amazon.in আর Samsung অনলাইন শপ থেকে Galaxy M সিরিজের ফোনগুলি বিক্রি করবে Samsung।

জানুয়ারিতে মধ্যবিত্তের জন্য তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung

Samsung Galaxy M সিরিজের ফোনের দাম শুরু হবে 10,000 টাকা থেকে

হাইলাইট
  • 28 জানুয়ারি Galaxy M সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে Samsung
  • ভারতে মিলেনিয়ালসদের কথা মাথায় রেখেই নতুন এই ফোন লঞ্চ হবে
  • 10,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে লঞ্চ হবে ফোনগুলি
বিজ্ঞাপন

অনেক দিন ধরেই কানাঘুষো চলছিল। অবশেষে বাজারে আসতে চলেছে Galaxy M সিরিজের স্মার্টফোনগুলি। আগামী 28 জানুয়ারি Galaxy M সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে Samsung।  ভারতে চিনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত কমাতে নতুন Galaxy M সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। শুধুমাত্র Amazon.in আর Samsung অনলাইন শপ থেকে Galaxy M সিরিজের ফোনগুলি বিক্রি করবে Samsung।

 

আরও পড়ুন: Realme 3 তে থাকবে 48MP ক্যামেরা

 

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে Samsung জানিয়েছে, Galaxy M সিরিজের ফোনগুলি সবার আগে ভারতে লঞ্চ হবে। Xiaomi কে হারিয়ে ভারতে এক নম্বর স্মার্টফোন ব্রান্ডের তকমা পুনরুদ্ধার করাই লক্ষ্য কোম্পানির।

 

আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7

 

গত কয়েক বছরে Xiaomi ও অন্যান্য চিনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির কাছে ভারতে জমি হারিয়েছে Samsung। নতুন Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন শুধুমাত্র অনলাইনে বিক্রি করবে Samsung। নতুন উপায়ে কোম্পানির অনলাইন বিক্রি অনেকটাই বাড়িবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

 

আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro

 

ভারতে মিলেনিয়ালসদের কথা মাথায় রেখেই নতুন এই ফোন লঞ্চ হবে। 10,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে বাজারে আসবে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »