ফোনের পিছনে চারটি ক্যামেরা সহ বিক্রি শুরু হল Honor 20

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুন 2019 09:45 IST
হাইলাইট
  • Honor 20 এর দাম 32,999 টাকা
  • শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন
  • ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা

Honor 20 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা

সম্প্রতি Honor 20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল Huawei। এই ফোনগুলি হল Honor 20, Honor 20 Pro আর Honor 20i। এর মধ্যে মঙ্গলবার বিক্রি শুরু হচ্ছে Honor 20।  এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Honor 20 এর দাম

ভারতে Honor 20 এর দাম 32,999 টাকা। এই ফোনে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।মঙ্গলবার দুপুর 12 টা থেকে Honor 20 সেল শুরু হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Advertisement

‘লাভ ইট অর রিটার্ন ইট' চ্যালেঞ্জে বিক্রি শুরু হচ্ছে Honor 20। অর্থাৎ এই স্মার্টফোন আপনার পছন্দ না হলে ফেরৎ নিয়ে নেবে চিনের কোম্পানিটি। ফোন কেনার 90 দিনের মধ্যে এই ফোন অপছন্দ হলে ফোনের দামের  90 শতাংশ ফিরিয়ে দেবে Huawei।

Honor 20 স্পেসিফিকেশন

Honor 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।

Honor 20 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Honor 20 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর USB Type-C পোর্ট। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Honor 20 এর ওজন 174 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Super performance
  • Excellent battery life
  • Attractive design
  • Lots of camera features
  • Bad
  • Inconsistent camera performance
  • Lacks fast charging
 
KEY SPECS
Display 6.26-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3750mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  2. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  3. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  4. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  5. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  6. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  7. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  8. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  9. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  10. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.