এতদিন শুধুমাত্র Amazon থেকে এই স্মার্টফোন বিক্রি হত। এবার অফলাইনে বিক্রি শুরু হল View 20। এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার।
Honor View 20 ফোনের দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে
জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Honor View 20। এতদিন শুধুমাত্র Amazon থেকে এই স্মার্টফোন বিক্রি হত। এবার অফলাইনে বিক্রি শুরু হল View 20। এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। Honor View 20 ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট। সাথে থাকছে কোম্পানির GPU Turbo 2.0 টেকনোলজি।
আরও পড়ুন: মধ্যবিত্তের প্রিমিয়াম স্মার্টফোনের স্বপ্ন পূরণ করতে আসছে Oppo F11 Pro
6GB RAM আর 128GB স্টোরেজে Honor View 20 ফোনের দাম 37,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে Honor View 20 কিনতে খরচ হবে 45,999 টাকা। তিনটি আলাদা রঙে এই ফোন বিক্রি করবে Honor। Honor View 20 ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছিদ্র থাকছে। তার নীচেই থাকছে সেলফি ক্যামেরা। Amazon.in এর সাথেই অফলাইনে গোটা দেশের Reliance Digital আর My Jio স্টোরে পাওয়া যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: Amazon -এ সস্তা হল একাধিক জনপ্রিয় Honor স্মার্টফোন
এর সাথেই একাধিক স্টোরে থ্রি ডি মোশান গেমিং সেট আপ তৈরী করছে Honor। বেঙ্গালুরুরু মন্ত্রী মল, মুম্বাই এর আর সিটি আর ইনফিনিটি মালাড, গাজিয়াবাদের শিপ্রা মল, গুরুগ্রামের অ্যাম্বিয়েন্স মল, চেন্নাই এর মার্কেট সিটি মল আর হায়দ্রাবাদের এএস রাও মলে 16-25 ফেব্রুয়ারি এই গেমিং সেট আপ চলবে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
আরও পড়ুন: Redmi Note 7 কে টেক্কা দিতে ভারতে এই ফোন লঞ্চ করল Motorola
ডুয়াল সিম Honor View 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নতুন MagicUI 2.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ফ্ল্যাগশিপ 7nm Kirin 980 চিপসেট। সাথে থাকছে 6GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ।
Honor View 20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার।সাথে থাকবে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সার। Honor View 20 তে সেলফি তোলার জন্য একটি 25MP ক্যামেরা ব্যবহার হয়েছে।
Honor View 20 এর ভিতরে একটি 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের লিঙ্ক টার্বো টেকনোলজি ব্যবহার করে কোন সমস্যা ছাড়াই Wifi ও মোবাইল ডাটা মধ্যে বদল করা যাবে। কানেক্টিভিটির জন্য Honor View 20 তে থাকবে Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac (dual band, 2.4GHz and 5GHz), GPS/ A-GPS, USB Type-C, সাথে থাকছে GPU Turbo 2.0 টেকনোলজি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Under the Stars Now Streaming Online: Where to Watch This Beautiful Love Story from Italy
Everybody Loves Sohrab Handa Now Streaming on Zee5: Know Everything About This Whodunnit Mystery Film Online
James Webb Space Telescope Little Red Dots May Reveal Birth of Black Holes
Falcon Heavy Roars Back to Life with Powerful Broadband Satellite Launch