সস্তা হল Honor 20, কোথায় পাওয়া যাবে এই স্মার্টফোন?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 নভেম্বর 2019 11:32 IST
হাইলাইট
  • এতদিন Flipkart থেকে Honor 20 পাওয়া যেত
  • 26 নভেম্বর থেকে Amazon.in থেকে এই ফোন পাওয়া যাবে
  • 2,000 টাকা সস্তা হয়েছে এই ফোন

Honor 20 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে

26 নভেম্বর থেকে Amazon.in এ পাওয়া যাবে Honor 20। জুন মাসে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Huawei। এতদিন শুধুমাত্র Flipkart থেকে Honor 20 পাওয়া যেত। এবার Amazon এর সাথে হাত মিলিয়ে ভারতে এই ফোন বিক্রি করতে Huawei এর সাব ব্র্যান্ড Honor। একই সাথে সস্তা হয়েছে Honor 20। 29 নভেম্বর পর্যন্ত বিশেষ দামে এই ফোন কেনা যাবে।

লঞ্চের সময় ভারতে Honor 20 এর দাম ছিল 32,999 টাকা। এই ফোনে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। যদিও 24,999 টাকায় এখন Flipkart থেকে Honor 20 কেনা যায়। যদিও 26 থেকে 29 নভেম্বরের মধ্যে 2,000 টাকা কম দামে 22,999 টাকায় Amazon.in থেকে Honor 20 কেনা যাবে।

Honor 20 স্পেসিফিকেশন

Honor 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।

Honor 20 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Honor 20 ফোনে থাকছে একটি 3,750 mAh ব্যাটারি। এই ফোনের আয়তন 154.60x73.97x8.44 মিমি।

আরও পড়ুন:

ডিসেম্বরেই আসছে Oppo Reno 3 সিরিজ

Redmi Note 8 বনাম Realme 5s: দাম ও ফিচারে এগিয়ে কোনটা?

শীঘ্রই ভারতে আসছে চারটি রিয়ার ক্যামেরার Vivo S1 Pro

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Super performance
  • Excellent battery life
  • Attractive design
  • Lots of camera features
  • Bad
  • Inconsistent camera performance
  • Lacks fast charging
 
KEY SPECS
Display 6.26-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3750mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  3. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  4. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  5. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  6. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  7. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  8. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  9. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  10. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.