দুর্দান্ত ক্যামেরা সহ শীঘ্রই আসছে Honor 9X Lite

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 ফেব্রুয়ারি 2020 19:23 IST
হাইলাইট
  • Honor 9X Lite -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে
  • এই ফোনে Google Play Store সাপোর্ট থাকছে
  • ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Honor 9X Lite -এ 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা থাকবে

Photo Credit: Facebook/ George Zhao

Honor 9X সিরিজে আরও একটা নতুন স্মার্টফোন আসছে। ইতিমধ্যেই এই সিরিজে লঞ্চ হয়েছে Honor 9X ও Honor 9X Pro। এবার বাজারে আসছে Honor 9X Lite। সম্প্রতি নতুন ফোনের একটি টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। টিজারে জানানো হয়েছে Honor 9X Lite -এ দুর্দান্ত ক্যামেরা থাকবে। এই ফোনের ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। যদিও এই ফোনের পিছনে মাত্র দুটি ক্যামেরা ব্যবহার করেছে Honor।

কোম্পানির এক আধিকারিক ফেসবুকে Honor 9X Lite -এর টিজার প্রকাশ করেছেন। এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে Google Play Store ও Google Mobile Services (GMS) সাপোর্ট থাকছে।

Xiaomi -কে টেক্কা দিতে শীঘ্রই বাজারে আসছে Realme X50 Pro 5G

 জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Honor 9X। এই ফোনে রয়েছে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর Kirin 710F চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Honor 9X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্স। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য Honor 9X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ওজন 196.8 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.