টিজ করা হলো Honor কোম্পানির প্রত্যাশিত একটি হ্যান্ডসেটের ডিজাইন : Honor 100 GT

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 10 ডিসেম্বর 2024 11:04 IST
হাইলাইট
  • সম্ভবত Honor 100 GT-ফোনটিতে একটি 50-মেগাপিক্সেলের
  • হ্যান্ডসেটটি একটি ফ্ল্যাট 1.5k LTPS ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে পারে
  • ফোনটিতে একটি 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে

আসন্ন Honor GT ফোনটি একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট পাওয়ার জন্য টিজ করা হয়েছে

Photo Credit: Honor

Honor 90 GT-হ্যান্ডসেটটি চীনে 2023 সালে লঞ্চ করা হয়েছিল। সম্ভবত খুব শীঘ্রই এই হ্যান্ডসেটটির উত্তরসূরী বাজারে আসতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে যে, নতুন Honor GT-র একটি প্রোডাক্ট চলতি মাসের শেষে উন্মোচিত হতে পারে। কিন্তু কোম্পানি এখনও পর্যন্ত আসন্ন ডিভাইসটির কোনো নাম নিশ্চিত করেনি। আসন্ন ডিভাইসটিকে Honor 100 GT বলে অনুমান করা হচ্ছে এবং এটির ডিজাইন প্রকাশ করা হয়েছে। এর আগে আলোচিত Honor 100 GT-স্মার্টফোনটির কিছু মূল স্পেসিফিকেশন অনলাইনের মধ্যে ফাঁস হয়েছিল,যেটিতে বলা হয়েছিল উপস্থিত Honor 90 GT-হ্যান্ডসেটটির উপর একটি আপগ্রেডেড ব্যাটারী এবং চিপসেট থাকবে।

একদম নতুন Honor GT-লঞ্চের বিষয়ে তথ্য:

একটি Weibo পোস্টের মাধ্যমে Honor কোম্পানি নিশ্চিত করেছে যে, নতুন Honor GT-এর প্রোডাক্টগুলি চীনেতে আগামী 16ই ডিসেম্বর স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7:30 pm (5pm IST)-তে লঞ্চ করা হবে। তবে কোম্পানি এখনও পর্যন্ত আসন্ন ডিভাইসগুলির নাম ঘোষণা করেনি। নতুন যে লঞ্চগুলি হবে, মনে করা হচ্ছে তার মধ্যে একটি,Honor 100 GT হবে।

একটি পোস্টে Honor GT হ্যান্ডসেটকে, আয়তকার রিয়ার ক্যামেরা মডিউল ডিজাইনের সাথে দেখানো হয়েছে। এটি দুটি ক্যামেরা সেন্সর এবং একটি পিল আকারের LED-ইউনিট দ্বারা সজ্জিত হয়ে আছে। ক্যামেরা মডিউলটির একটি কোণে “GT” লেখা আছে। টিজারে ফোনটিকে সাদা এবং সিলভার রঙের বিকল্পে দেখানো হয়েছে। তবে এটি নিশ্চিত করা হয়েছে যে, হ্যান্ডসেটটি MágicOS দ্বারা চালিত হবে।

Honor 100 GT-এর বৈশিষ্ট্য (আনুমানিক):

আলোচিত Honor 100 GT-হ্যান্ডসেটটি একটি Snapdragon 8 Gen 3 চিপসেট এবং একটি “হাই ডেনসিটি সিলিকন” ব্যাটারী থাকবে বলে দেখানো হয়েছে। সম্ভবত এটিতে একটি 1.5K রেজোলিউশন এবং আই প্রোটেকশন প্রযুক্তি সহ একটি ফ্ল্যাট LTPS ডিসপ্লে থাকবে।

আগের একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে, Honor 100 GT-ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের Sony IMX9xx-এর প্রধান রিয়ার সেন্সর থাকবে। নিরাপত্তার জন্য ফোনটিতে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে ।

উল্লেখযোগ্যভাবে Honor GT90-হ্যান্ডসেটটিতে একটি Sony IMX800-এর প্রধান সেন্সর সহ একটি 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি 6.7ইঞ্চির full-HD+ (2,664×1,200 পিক্সেল) OLED স্ক্রিন, একটি Snapdragon 8 Gen 2 চিপসেট এবং 100W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত। এটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  2. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  3. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  4. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  5. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  6. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  7. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  8. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  9. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  10. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.