Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে

Oppo Find X9s Pro ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে

Photo Credit: Oppo

Oppo Find X9s Pro is said to run on the Dimensity 9500 processor

হাইলাইট
  • Oppo Find X9s Pro একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আসছে
  • এই ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট থাকতে পারে
  • Oppo Find X9s Pro মডেলে 7.025mAh ব্যাটারি থাকতে পারে
বিজ্ঞাপন

Oppo Find X9s Pro এপ্রিল 21 লঞ্চ হচ্ছে। সংস্থা ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোনে 200 মেগাপিক্সেলের একজোড়া ক্যামেরা থাকার কথা নিশ্চিত করেছে। ফলে ক্রেতাদের প্রত্যাশার পারদ বাড়ছে। আগামী সপ্তাহে চীনে অফিসিয়াল লঞ্চের আগে এখন ওপ্পোর আসন্ন ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। ক্যামেরার পাশাপাশি Oppo Find X9s Pro মডেলের পারফরম্যান্সও নজর কাড়বে। এটি MediaTek-এর Dimensity 9500 চিপসেটের সাথে আসবে বলে খবর সামনে এসেছে, যা স্ট্যান্ডার্ড Find X9 এবং Find X9 Pro-তেও ব্যবহার হয়েছে।

Oppo Find X9s Pro-এর স্পেসিফিকেশন ফাঁস হল

টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে Oppo Find X9s Pro সম্পর্কে একাধিক তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন যে এই ফোনের 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 1/1.4 ইঞ্চি সাইজের সেন্সর ব্যবহার করবে। 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 1/1.56 ইঞ্চি Samsung HP5 সেন্সর থাকবে, যা 2.8x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে।

এছাড়াও, ওপ্পো ফাইন্ড এক্স9এস প্রো-এর পিছনের অংশে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি মাল্টিস্পেকট্রাল লেন্স পাওয়া যাবে। ডিভাইসের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। 6.32 ইঞ্চির ফ্ল্যাট এলটিপিএস ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,025mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে।

Oppo Find X9s Pro 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (3D), IP68 + IP69 রেটিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম, সর্বাধিক 1 টেরাবাইট স্টোরেজ, ও চারটি রঙের বিকল্পে আসতে চলেছে। ফোনটির ওজন হবে 198 গ্রাম। এটি পরিমাপের দিক থেকে 8.4 মিলিমিটার পাতলা হওয়ার সম্ভাবনা।

প্রসঙ্গত, Oppo Find X9 Ultra একই দিনে চীনে লঞ্চ হচ্ছে। ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল 3x সুপার পোট্রেট টেলিফটো লেন্স, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

রিপোর্ট বলছে, হ্যান্ডসেটের সামনে 6.78 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। এতে 7,050mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার মিলতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »