Poco C81 Pro তিনটি কালার অপশনে উপলব্ধ হবে ও ডিজাইন যথেষ্ট নজরকাড়া বলা চলে।
Photo Credit: Mundo Xiaomi
Poco C81 Pro is listed with a 6,000mAh battery
Poco C81 Pro তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। Poco তাদের C সিরিজের অধীনে সাধারণত বাজেট স্মার্টফোন লঞ্চ করে। এই আপকামিং ফোনের ক্ষেত্রেও সেই প্রথার ব্যতিক্রম ঘটছে না। অফিসিয়াল লঞ্চের আগেই পোকোর নতুন মডেলের ডিজাইন, গুরুত্বপূর্ণ ফিচার্স, ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। Poco C81 Pro ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, 200 শতাংশ ভলিউম বুস্ট, Xiaomi HyperOS 3 সফটওয়্যার, 3.5 মিমি অডিও জ্যাক, USB-C, এবং মাইক্রো এসডি কার্ড সাপোর্টের সাথে লঞ্চ হবে। এতে বড় ব্যাটারি থাকবে, যা ফুল চার্জ দিলে গোটা দিন ব্যবহার করা যাবে বলে আশা করা যায়।
রিপোর্ট অনুসারে, পোকো সি81 প্রো 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে আসবে। এতে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, ও HD+ রেজোলিউশন (720 x 1600 পিক্সেল) সাপোর্ট থাকবে। ফোনের স্ক্রিনে TUV Rheinland-এর ট্রিপল সার্টিফিকেশন (লো ব্লু লাইট, সার্কাডিয়ান ফ্রেন্ডলি, ও ফ্লিকার-ফ্রি) থাকছে। বাজেট ফোন হলেও NFC প্রযুক্তি রেখেছে পোকো।
এছাড়াও, ওয়েট টাচ 2.0 ফিচার থাকার ফলে ভেজা হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না। ডিভাইসে ছবি ও ভিডিও তোলার জন্য f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.0) পাওয়া যাবে। পিছনের ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও শুট করতে সক্ষম।
পোকোর নতুন ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড করা আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,000mAh ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করবে। Poco C81 Pro চলবে Unisoc T7250 প্রসেসরে৷ অর্থাৎ এতে 5G কানেক্টিভিটির সুবিধা মিলবে না। এই অক্টা-কোর চিপসেটে একজোড়া Cortex A75 কোর এবং ছয়টি Cortex A55 কোর আছে।
আসন্ন ফোনে 4 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অপশনে পাওয়া যাবে। হ্যান্ডসেটের ইন্টার্নাল স্টোরেজ SD কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। এটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে ও ডিজাইন নজর কাড়তে বাধ্য। ডিভাইসটি 8.15 মিমি পুরু এবং ওজন 208 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Redeem Codes for September 17: How to Get Frilly Ribbon Backpack and Other Free Rewards
Vivo X500 Pro, Vivo X500 Pro Max to Debut With MediaTek Dimensity 9600 Pro SoC