ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Honor V20

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 ডিসেম্বর 2018 15:58 IST
হাইলাইট
  • লঞ্চ হল Honor V20
  • Honor V20 ফোনের দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান থেকে
  • ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980

Honor V20 তে থাকছে GPU Turbo 2.0 টেকনোলজি

Photo Credit: Vmall

লঞ্চ হল Honor V20 । চিনে Honor V20 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে ডিসপ্লের মধ্যেই ছিদ্রের মধ্যে থাকছে সেলফি ক্যামেরা। সাথে থাকছে 48MP রিয়ার ক্যামেরা। এর সাথেই ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy A8s ফোনে একই ডিজাইন দেখা গিয়েছে।

 

আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

Honor V20 এর দাম ও ডিজাইন

6GB RAM আর 128GB স্টোরেজে Honor V20 ফোনের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,400 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজে Honor V20 কিনতে খরচ হবে 3,499 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। তিনটি আলাদা রঙে চিনে এই ফোন বিক্রি হবে। ইতিমধ্যেই একাধিক অনলাইন প্ল্যাটফর্মে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। এছাড়াও একটি 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

Honor V20 ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছিদ্র থাকছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগামী 22 জানুয়ারি Honor View 20 নামে বিশ্ব বাজারে আসছে এই স্মার্টফোন।

 

আরও পড়ুন: স্মার্টফোন বিক্রিতে রেকর্ড করল Huawei

Honor V20 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Honor V20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নতুন MagicUI 2.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ফ্ল্যাগশিপ 7nm Kirin 980 চিপসেট। সাথে থাকছে 6GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ।

Advertisement

Honor V20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার।সাথে থাকবে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সার। Honor V20 তে সেলফি তোলার জন্য একটি 25MP ক্যামেরা ব্যবহার হয়েছে।

Honor V20 এর ভিতরে একটি 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের লিঙ্ক টার্বো টেকনোলজি ব্যবহার করে কোন সমস্যা ছাড়াই Wifi ও মোবাইল ডাটা মধ্যে বদল করা যাবে। কানেক্টিভিটির জন্য Honor V20 তে থাকবে Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac (dual band, 2.4GHz and 5GHz), GPS/ A-GPS, USB Type-C, সাথে থাকছে GPU Turbo 2.0 টেকনোলজি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
  2. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  3. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কোথায় আসবে?
  4. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  5. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  6. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  7. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  8. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  9. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  10. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.