Honor X70 রেকর্ড ভেঙে 8,300mAh শক্তির ব্যাটারির সাথে বাজারে এল, দাম বিশাল সস্তা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 জুলাই 2025 14:14 IST
হাইলাইট
  • Honor X70-এর 50MP প্রাইমারি ক্যামেরায় OIS ফিচার আছে
  • ফোনটি 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • এটি 512 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ

Honor X70 ফোনে IP66 + IP68 + IP68 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং রয়েছে।

Photo Credit: Honor

Honor X70 বাজারে আলোড়ন ফেলে হাজির। সারাদিন যারা ফোন নিয়ে ব্যস্ত থাকেন, তাদের চার্জ শেষ হওয়ার উদ্বেগ কমাতে 8,300mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। ফলে বার বার চার্জারের তার স্মার্টফোনে গুঁজতে হবে না। ভারী ব্যবহারেও ফুল চার্জে গোটা দিন আরামসে চলে যাবে। ব্যাটারির সাথে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। Honor X70 এর আরও একটি বিশেষত্ব হল 6,000 নিটের সর্বাধিক ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে। এছাড়াও, 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, IP66 + IP68 + IP69 ট্রিপল ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স রেটিং রয়েছে। চলুন দেখে নিই, নতুন লঞ্চ হওয়া এই ফোনের দাম কত এবং অন্যান্য ফিচার্সই বা কেমন।

Honor X70 স্পেসিফিকেশন, ফিচার্স

Honor X70 স্মার্টফোনে 6.79 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1,200 x 2,640 পিক্সেল) রেজোলিউশন, HDR, এবং 6,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। কোম্পানির দাবি, এতে তাদের নিজস্ব Oasis আই প্রোটেকশন রয়েছে ও এটি 3,840 হার্টজ ফ্রিকোয়েন্সি PWM ডিমিং প্রদান করবে। অনার স্ক্র্যাচ এবং ঘর্ষণ থেকে স্ক্রিন সুরক্ষিত রাখতে অ্যালুমিনোসিলিকেট গ্লাস ব্যবহার করেছে।

অনার এক্স70 ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ f1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিয়ো রেকর্ড করা যায়। এআই এলিমিনেট, এআই ফেস রিস্টোরেশন, এআই কাটআউট ডিসপ্লেসমেন্ট, এআই অ্যান্টি-গ্লেয়ার, এবং এআই স্টাইলাইজেশনের মতো AI-নির্ভর এডিটিং টুলস রয়েছে।

Honor X70 যেমন দীর্ঘক্ষণ জলে ডুবে থাকতে সক্ষম, তেমনই উচ্চ-তাপমাত্রার গরম জল বা হাই-প্রেশার জলের স্প্রে সহ্য করতে পারে। ফোনটিতে হিস্টেন 7.3 সাউন্ড সহ ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে। সিকিউরিটির জন্য, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসর এবং Adreno 810 GPU-এর সাথে এসেছে। এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত। 

এছাড়া, ফোনটিতে 8,300mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার 512 জিবি স্টোরেজ ভার্সনে 80W পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জের সুবিধা মেলে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর ম্যাজিকওএস 9.0 কাস্টম স্কিনে রান করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ
  2. Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে
  3. ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
  4. Amazon Music Unlimited প্ল্যান লঞ্চ হল, ফোনেই শোনা যাবে উচ্চমানের Ultra HD ও 3D গান, 6 মাস ফ্রি
  5. Meta AI: ঘরের শত্রু বিভীষণ, মেটার AI চ্যাটবট দিয়ে হ্যাক করা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আতঙ্ক বিশ্বজুড়ে
  6. Airtel ধামাকা অফার আনল, 99 টাকার রিচার্জে 20টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন
  7. itel Aqua: দেশের প্রথম IP67 রেটিংযুক্ত ফিচার ফোন লঞ্চ হল, 2,000 টাকার কমে চোখ কপালে তোলার মতো ফিচার
  8. Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
  9. Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
  10. ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.