দীপাবলীর রাতে মোবাইল ক্যামেরায় ঝকঝকে ছবি তোলার সহজ টোটকা

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 6 নভেম্বর 2018 13:23 IST

দীপাবলীর রাতে স্মার্টফোন ক্যামেরায় কম আলোতে ছবি তোলার সহজ উপায়

গোটা দেশ মেতে উঠেছে আলোর উৎসবে। দীপাবলী মানেই রাতের অন্ধকারে আলো আর বাজির খেলা। প্রিয়জনের সাথে সেই মুহুর্তগুলি স্মার্টফোন ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করবেন অনেকেই। কিন্তু বেশিরভাগ স্মার্টফোনেই দিনের আলোতে ভালো ছবি তোলা গেলেও কম আলোতে ছবি তোলার সময় সমস্যার সম্মুখীন হয়। কিন্তু দীপাবলীর সময় বেশিরভাগ ছবি রাতে তোলা হয়। তাই স্মার্টফোনের ক্যামেরায় কম আলোতে ছবি তোলার জন্য রইল কয়েকটি টিপস:

নাইট মোড

কম আলোতে ভালো ছবি তোলার জন্য এখন সব স্মার্টফোন ক্যামেরাতেই আলাদা ‘নাইট মোড' থাকে। দীপাবলীতে এই মোড ব্যবহার করে দেখতে পাবেন। কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য নাইট মোডে থাকে বিশেষ সেটিংস।

Advertisement

ফ্ল্যাশ ব্যবহার করবেন না

চেষ্টা করুন কম আলোতে ফ্ল্যাশ ছাড়া ছবি তুলতে। ফ্ল্যাশ যে কোন ছবিকে উজ্জ্বল করলেও ছবির নিজস্বতা নষ্ট করে দেয়। ক্যামেরা সেটিংস থেকে ফ্ল্যাশ বন্ধ করে দীপাবলীর রাতে ছবি তুলুন।

ফোকাস

ছবিতে ফোকাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। ফোকাস ভুল হলে ছবি ঘোলাটে দেখায়। কম আলোতে যে কোন ক্যামেরার অটোফোকাসে সমস্যা দেখা যায়। তাই চেষ্টা করুন ফ্রেমে যে অংশে অপেক্ষাকৃত বেশি আলো রয়েছে সেখানে ফোকাস করতে। বেশিরভাগ মোবাইল ক্যামেরাতেই ডিসপ্লের উপরে যেখানে ট্যাপ করবেন ছবির সেই অংশে ফোকাস হয়।

Advertisement

হাত স্থির রাখুন

দীপাবলীতে ছবি তোলার সময় আলো কম থাকার কারনে ক্যামেরার সেন্সারে কম আলো পৌঁছাবে। সেই ক্ষেত্রে ক্যামেরার সেন্সারে বেশি আলো পৌঁছালে তবেই উজ্জ্বল ছবি উঠবে। তাই সেন্সারের সামনে থাকা শাটার বেশি সময় খোলা থাকবে। এক কথায় যে কোন ছবি তুলতে ক্যামেরার বেশি সময় লাগবে। যে কোন ছবি তোলার সময় অন্তত 2 সেকেন্ড পর্যন্ত হাত স্থির রাখা বাধ্যতামূলক।

Advertisement

প্রো মোড

আজকাল সব স্মার্টফোনের ক্যামেরাতেই থাকে একটি প্রো মোড। সেই মোডে ক্যামেরার শাটার স্পিড ও ISO বদল করে ছবির এক্সপোজার বদল করা যায়। মোবাইল ক্যামেরায় ফিক্সড অ্যাপারচার থাকার কারনে অ্যাপারচার বদল করা যায় না। কম আলোতে ছবি তোলার জন্য কম শাটার স্পিড (1/50 সেকেন্ড বা তার কম) আর বেশি ISO রেখে প্রো মোডে ছবি তুলতে পারেন। সেই ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন ছবিতে ISO বাড়ালে নয়েজ বেড়ে যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Diwali, Photography, How to, low light photography
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.