How To

How To - ख़बरें

  • Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
    জনগণনার জন্য সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণত 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। অনলাইনে ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর আবেদনকারীর জন্য H" অক্ষর দিয়ে শুরু হওয়া একটি 11 সংখ্যার আইডি তৈরি হবে। কিন্তু এখনও অনেকেই বুঝে উঠতে পারছেন না, অনলাইনে জনগণনার জন্য কোথায় কোন কোন তথ্য জমা দিতে হবে। বিষয়টি সম্পর্কিত সমস্ত তথ্য রইল Gadgets 360 বাংলার প্রতিবেদনে।
  • বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
    বর্ষাকাল স্মার্টফোন, ল্যাপটপ, এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্য মোটেও নিরাপদ নয়। অফিস বা বাইরে বেরোনোর সময় হঠাৎ চলে আসা বৃষ্টিতে স্মার্টফোন ভিজে যেতে পারে। আবার এই সময় বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা ধীরে ধীরে ল্যাপটপ, ক্যামেরা, ও ইয়ারবাড-সহ বিভিন্ন বৈদ্যুতিন ডিভাইসের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও, ঘনঘন লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা গ্যাজেটের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। তবে সুখবর হল বর্ষার মরসুমে গ্যাজেট সুরক্ষিত রাখতে বেশি টাকা খরচের প্রয়োজন নেই। কম দামের এই পাঁচ অ্যাক্সেসরিজই জলের ক্ষতি, আর্দ্রতার প্রভাব, ও বিদ্যুতের সার্জ থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম।
  • বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
    বর্ষাকালে অনেকেই গরমকালের মতো টানা এয়ার কন্ডিশনার বা এসি চালিয়ে রাখেন। ফলে সর্দিকাশির সমস্যা বাড়ার পাশাপাশি বিদ্যুতের বিলে পকেটে ছ্যাঁকা লাগতে পারে। পরিবেশ বেশি স্যাঁতসেঁতে থাকার ফলে দেখা যায়, অনেক ক্ষেত্রে এসি 20 ডিগ্রির নিচে রাখার পরেও ঘর ঠান্ডা হতে চায়ছে না। অথচ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের কয়েকটি সহজ পরিবর্তন করলেই ঘর আরও আরামদায়কভাবে ঠান্ডা হবে, অতিরিক্ত আর্দ্রতা কমবে, ও বিদ্যুৎ সাশ্রয় হবে।
  • Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
    4 জিবির weights.bin ফাইলে আসলে অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের অংশ। গুগল কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স ক্লাউডের পরিবর্তে সরাসরি ডিভাইস থেকে চালায়। তাই প্রয়োজনীয় এআই মডেল ফাইল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। ভাল খবর হল, ফাইলটি যে কোনও ডেস্কটপ ও ল্যাপটপ থেকে সহজেই মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে নতুন করে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। কীভাবে দেখে নিন।
  • Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
    টেম্পার্ড গ্লাস সাধারণত বছরে অন্তত একবার পাল্টানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু এতে ফাটল বা স্ক্র্যাচ ফুটে উঠলে, টাচ ইনপুট ঠিকমতো কাজ না করলে, স্ক্রিন ও প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে বুদবুদ তৈরি হলে, কোণ থেকে উঠে আসতে শুরু করলে, ও স্ক্রিন ঝাপসা দেখালে অপেক্ষা না করে তখনই বদলে নতুন গ্লাস লাগানো উচিত।
  • গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
    ধরুন, আপনার ঘরে লাগানো ফ্যানটি 70 ওয়াটের, তাহলে এটি প্রতি ঘন্টায় প্রায় 0.070 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। যদি প্রতিদিন 15 ঘন্টা ফ্যান চালানো হয়, তাহলে দৈনিক 1.05 ইউনিট বিদ্যুৎ লাগবে। 30 দিন বা মাসের হিসেবে খরচ দাঁড়াচ্ছে 31.5 ইউনিট। ইউনিট পিছু বিদ্যুতের নাম 7 টাকা ধরলে, একটি ফ্যানের পিছনে মাসে প্রায় 220.5 টাকা খরচ করা হচ্ছে। এখন প্রায় প্রত্যেক বাড়িতে তিন থেকে চারটি ফ্যান থাকে। যদি প্রতিদিন তিনটি ফ্যানও চালানো হয়, তাহলে প্রতি মাসে প্রায় 882 টাকার বিদ্যুৎ খরচ হতে পারে।
  • AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
    AC কেনার সময় ঘরের মাপ অনুযায়ী সঠিক টন বেছে নেওয়া জরুরী। সাধারণত 100-120 স্কোয়ার ফুট ঘরের জন্য 0.8-1.0 টন এসিতে কাজ চলে যাবে। 120-150 ও 150-200 স্কোয়ার ফুট রুমের জন্য যথাক্রমে 1.0 ও 1.5 টন এসি লাগে। তার থেকেও বেশি আয়তনের ঘর ঠান্ডা রাখতে 1.5 থেকে 2.0 টন এসির প্রয়োজন। ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। ক'সপ্তাহ অন্তর এসির ফিল্টার ধুয়ে ফেলা উচিৎ বা দরকার হলে সেটি পাল্টে নিন। এতে এয়ারফ্লো ভাল হবে। রেফ্রিরাজেন্ট বা গ্যাসের পরিমাণ কমে গেলে এসি থেকে ঠিকমতো কুলিং পাওয়া যায় না।
  • Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
    ডেজার্ট কুলার বড় ঘর, হল, এবং ডাইনিং রুমের জন্য উপযুক্ত। এতে শক্তিশালী পাখা থাকে, যা দূর পর্যন্ত ঠান্ডা হাওয়া ছড়িয়ে দিতে সক্ষম। পার্সোনাল বা টায়ার কুলার আকারে ছোট হয়। ফলে ছোট ঘর ও শোয়ার ঘরের জন্য উপযুক্ত। ভাল ঘুমের জন্য এমন কুলার বেছে নিন, যা অন্তত 8 থেকে 10 ঘন্টা চলবে। ছোট ঘরে (150 স্কোয়ার ফুটের কম) 10-30 লিটার ট্যাঙ্কের কুলার রাখলে কাজ মিটে যাব।
  • AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
    এসির গায়ে এক থেকে পাঁচ পর্যন্ত রেটিং থাকে। স্টারের সংখ্যা যত বেশি হয়, বিদ্যুৎ খরচ তত কমতে থাকে। ফাইভ স্টার এসিগুলির দাম কিছুটা বেশি, কিন্তু বিদ্যুতের বিল অনেক কম আসে। তাই প্রাথমিক দাম বেশি হলেও, ফোর বা ফাইভ স্টার AC কেনা বুদ্ধিমানের কাজ। সাধারণত 120 বর্গফুট এরিয়ার ঘরের জন্য 1 টন এসি যথেষ্ট। কিন্তু তার থেকে বড় ঘর হলে 1.5 টন বা 2 টন এসি লাগবে। জাপানি এবং কোরিয়ান সংস্থাদের এসি সাধারণত বেশি টকসই ও ভাল গুণমানের হয়। যন্ত্র দেশি হোক বা বিদেশি, কেনার আগে রিভিউ পড়ে নিন। বাড়ি এসি আছে এমন পরিচিত ব্যক্তিদের কাছেও পরামর্শ নিতে পারেন।
  • গ্যাসের বদলে ইন্ডাকশনে রান্না? সঠিক কৌশল না জানলে বাড়বে বিদ্যুতের বিল
    ইন্ডাকশনে রান্নার জন্য আলাদা মোড পাওয়া যায়। যে খাবার বানাতে চান, সেই অনুসারে মোড সেট করে নিন। সঠিক মোডে বিদ্যুৎ অপচয় রোধ হবে। নতুন কেনার আগে ওয়াট দেখে নিন। হাই ওয়াটের অর্থ বেশি বিদ্যুৎ খরচে রান্না দ্রুত হবে ও কম ওয়াটের মডেল নিলে বিদ্যুৎ সাশ্রয় বেশি হবে। বড় পরিবারের জন্য 2,000 ওয়াটের কুকার বেছে নেওয়া যেতে পারে। ছোট পরিবার বা তিন জনের জন্য 1,200-1,600 ওয়াট কুকটপে কাজ হয়ে যাবে।
  • Nano Banana 2: AI-এর জগতে ফের ঝড় তুলল Google, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ন্যানো ব্যানানার নতুন ভার্সন হাজির
    Nano Banana 2 বিভিন্ন আসপেক্ট রেশিও এবং 512 পিক্সেল থেকে শুরু করে 4K পর্যন্ত রেজোলিউশনে ছবি বানিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন স্লাইড, এবং বড় স্ক্রিনের জন্য আলাদা আলাদা ছবি সহজেই তৈরি হবে। ডায়াগ্রাম, ইনফোগ্রাফিক বা ভিজ্যুয়াল ডেটা তৈরির ক্ষেত্রে আরও নির্ভুল ও বাস্তবসম্মত রেন্ডারিং পাওয়া যাবে। গুগল বলছে, ওয়েব-ভিত্তিক নতুন তথ্য সংগ্রহ করার কারণে পরিসংখ্যান বা চার্টে ডেটা নির্ভুল ও আরও তথ্যসমৃদ্ধ হবে।
  • Online Voter List: চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে কোথায় দেখা যাবে? কীভাবে নাম খুঁজবেন? জেনে নিন
    ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পর কমিশনের নিজস্ব মূল ওয়েবসাইট eci.gov.in এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ceowestbengal.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম যাচাইয়ের বর্তমান অবস্থা দেখা যাবে। ভোটার তালিকা কমিশনের ECINET অ্যাপেও দেখে নেওয়া যাবে। এছাড়াও, রাজ্যের বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) ওয়েবসাইটেও ভোটার তালিকা দেখা যাবে।
  • Nyaya Setu: উকিলের কাছে ছুটতে হবে না, ডিফোর্স থেকে ঘরোয়া বিবাদ, ফ্রি-তে আইনি সাহায্য পাবেন হোয়াটসঅ্যাপে
    হোয়াটসঅ্যাপে ন্যায় সেতু চ্যাটবটের কাছে নিখরচায় দেওয়ানি, ফৌজদারি মামলা, পারিবারিক বিবাদ, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, গার্হস্থ্য হিংসা, ও কর্পোরেট সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ পাওয়া যাবে। ফলে আমজনতা নিজের অধিকার ও আইনের প্যাঁচালো নিয়মকানুন সম্পর্কে জানতে পারবে।
  • West Bengal SIR Draft: স্মার্টফোনে এক ক্লিকেই নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা দেখে নিন
    আপনার কাছে ইন্টারনেট-যুক্ত একটি স্মার্টফোন, PC বা ল্যাপটপ থাকলেই খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা, তা নিজের ঘরে বসেই যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট দিচ্ছে সেই সুযোগ।
  • Jio গ্রাহকদের জন্য জ্যাকপট, 35,000 টাকা দামের Google AI Pro ফ্রি-তে কীভাবে পাবেন জেনে নিন
    Gemini ফ্রি প্ল্যানের তুলনায় Google AI Pro প্ল্যানে প্রচুর সুবিধা রয়েছে। জটিল কাজ, কোডিং, সৃজনশীল কাজের জন্য, Gemini 2.5 Pro মডেলে উচ্চতর অ্যাক্সেস পাবেন। এছাড়াও, ফটোস, জিমেইল, ড্রাইভ, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে (Android) 2 টিবি স্টোরেজ মিলবে।

How To - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »