ডিসপ্লের মধ্যে ছিদ্র, 48MP রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Nova 4

সোমবার চিনে লঞ্চ হয়েছে Huawei Nova 4। Nova 4 এর ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। পরিবর্তে ডিসপ্লের মধ্যে থাকছে একটি ছিদ্র। সেই ছিদ্রের নীচে থাকছে ক্যামেরা।

ডিসপ্লের মধ্যে ছিদ্র, 48MP রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Nova 4

Huawei Nova 4 এর দাম শুরু হচ্ছে 3,099 ইউইয়ান থেকে

হাইলাইট
  • দুটি আলাদা ক্যামেরা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Huawei Nova 4
  • 48MP রিয়ার ক্যামেরা সহ Huawei Nova 4 কিনতে খরচ হবে 3,399 ইউয়ান
  • 20MP ক্যামেরা ভেরিয়েন্টে Huawei Nova 4 3,099 ইউয়ানে কেনা যাবে
বিজ্ঞাপন

2018 সালে লঞ্চ হওয়া সব স্মার্টফোনের ডিসপ্লের উপরে ছিল একটি নচ। বছরের একেবারে শেষে এসে সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei। সোমবার চিনে লঞ্চ হয়েছে Huawei Nova 4। Nova 4 এর ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। পরিবর্তে ডিসপ্লের মধ্যে থাকছে একটি ছিদ্র। সেই ছিদ্রের নীচে থাকছে ক্যামেরা। বছরের শেষ দিকে লঞ্চ হওয়া এই স্মার্টফোন 2019 সালের স্মার্টফোনের ডিজাইন ট্রেন্ড দেখিয়ে দিল। নতুন ডিসপ্লের সাথেই Huawei Nova 4 এ থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার।

 

আরও পড়ুন: লেটেস্ট ডিসপ্লে সহ নতুন Honor ফোনে থাকছে 48MP রিয়ার ক্যামেরা

Huawei Nova 4 এর দাম

দুটি আলাদা ক্যামেরা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Huawei Nova 4। 48MP রিয়ার ক্যামেরা সহ Huawei Nova 4 কিনতে খরচ হবে 3,399 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। তবে 20MP ক্যামেরা ভেরিয়েন্টে Huawei Nova 4 3,099 ইউয়ানে (প্রায় 32,200 টাকা) কেনা যাবে। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।

 

আরও পড়ুন:  সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

Huawei Nova 4 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Huawei Nova 4 এ Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.25:9। Huawei Nova 4 এ রয়েছে একটি Kirin 970 চিপসেট। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nova 4 রে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করেছে Huawei। এই ক্যামেরায় রয়েছে একটি 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 16MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2MP ডেপ্ত সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকবে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার আর PDAF আটো ফোকাস। সেলফি তোলার জন্য ডিসপ্লের ছিদ্রের মধ্যে থাকছে 25MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Huawei Nova 4 এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C (v2.0) আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Nova 4 এর ভিতরে একটি 3,750mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei।

 

 

  • KEY SPECS
  • NEWS
Display 6.40-inch
Processor HiSilicon Kirin 970
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3750mAh
OS Android 9.0
Resolution 1080x2310 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »