Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 এপ্রিল 2026 17:36 IST
হাইলাইট
  • Huawei Pura 90 সিরিজের কালার অপশন সবচেয়ে বেশি নজর কাড়ছে
  • Pura 90 Pro ও Pura 90 Pro Max-এর পিছনে 200MP ক্যামেরা থাকতে পারে
  • Huawei Pura 90 Pro-তে 16 জিবি র‍্যাম ও 1 টিবি পর্যন্ত স্টোরেজ আছে

Huawei Pura 90 Pro Max features a gradient finish

Photo Credit: Huawei

Huawei চলতি বছরে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ লঞ্চ ইভেন্টের ঘোষণা করেছে। টেক জায়ান্টটির Pura 90 Pro সিরিজের স্মার্টফোন এপ্রিল 20 অফিসিয়ালি রিলিজ হচ্ছে। Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max-এর ফার্স্ট লুক শেয়ার করেছে তারা। ডিজাইনে সবচেয়ে বেশি নজর কাড়ছে কালার অপশন। হুয়াওয়ে ট্রেন্ডের বাইরে গিয়ে আসন্ন দুই ফোনের জন্য খুব রঙিন নকশা বেছে নিয়েছে। ফোনগুলির গ্রেডিয়েন্ট ফিনিশিং নজর কাড়তে বাধ্য। ভাইব্রান্ট কালারের নির্বাচন আসন্ন ফোনগুলিকে আরও স্টাইলিশ ও ইউনিক করে তুলেছে। Huawei Pura 90 Pro সিরিজে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে।

Huawei Pura 90 Pro Series-এর রঙিন ডিজাইন নজর কাড়বে

Huawei Pura 90 Pro এই মুহূর্তে চীনে মালবেরি ব্ল্যাক, কোকোনাট হোয়াইট, অরেঞ্জ সোডা, ও পিঙ্ক গুয়াভা কালার অপশনে অগ্রিম অর্ডার করা যাচ্ছে। অন্য দিকে, Pura 90 Pro Max অবসিডিয়িন ব্ল্যাক, ডন গোল্ড, সানসেট পার্পেল, অরেঞ্জ ওশান, এবং এমারেল্ড লেক কালার অপশনে লিস্টেড আছে। সাদা ও কালো বাদে প্রতিটি কালার স্কিমে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা যাচ্ছে।

টিজার ভিডিও অনুসারে, Huawei Pura 90 Pro সিরিজের উভয় মডেল একই ডিজাইনের সাথে আসবে। তবে এটি পূর্বসূরী Pura 80 লাইনআপের সিলুয়েটের অনুকরণে নকশা করা হয়েছে। সেই পরিচিত ডিজাইন বজায় রেখে সামান্য কিছু পরিবর্তন এনেছে হুয়াওয়ে। ব্যাক প্যানেলে ত্রিকোণাকৃতি ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি বড় গোল কাটআউট ও XMAGE ব্র্যান্ডিং রয়েছে।

Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max স্পেসিফিকেশন

Huawe Pura 90 Pro চারটি মেমোরি কনফিগারেশনে উপলব্ধ হবে: 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ। Pro Max মডেলেও একই স্টোরেজ অপশন থাকবে কিনা, তা জানা যায়নি। ফোনগুলি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স পেতে পারে।

ব্যাক ক্যামেরায় 4K 120fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট মিলতে পারে। উভয় স্মার্টফোনে 6.87 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকতে পারে, যা 1-120 হার্টজ রিফ্রেশ রেট (অ্যাডাপ্টিভ), 1.5K রেজোলিউশন, এবং 8,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলতে পারে।

Pura 90 Pro এবং Pura 90 Pro Max সংস্থার নিজস্ব Kirin 9030 Pro চিপসেট ব্যবহার করতে পারে। শোনা যাচ্ছে, এতে নয়টি কোরের আর্কিটেকচার থাকবে, যা 2.75 গিগাহার্টজ ক্লক স্পিডের প্রাইমারি কোর, 2.27 গিগাহার্টজ মিডিয়াম কোর, এবং 1.72 গিগাহার্টজের এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  2. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
  3. Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
  4. OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
  5. WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
  6. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  7. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  8. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
  9. Nothing Phone 4b লঞ্চের আগেই বড় তথ্য প্রকাশ্যে, Snapdragon প্রসেসরেই বাজি সংস্থার
  10. iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ ও দাম ফাঁস, Apple-এর বড় প্ল্যান প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.