নতুন Huawei Y6s ফোনের দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি শুরু হবে। নীল ও কালো রঙে পাওয়া যাবে Huawei Y6s।
Huawei Y6s ফোনে থাকছে 3GB RAM
নতুন বছরের শুরুতেই সামনে এল Huawei Y6s। গত বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল Huawei Y6s (2019)। সেই ফোনের থেকে অনেকটা আলাদা নতুন Huawei Y6s। নতুন এই স্মার্টফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে। ফোনের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নতুন Huawei Y6s ফোনের ভিতরে থাকটি 3,020 mAh ব্যাটারি থাকবে। নতুন এই ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P35 চিপসেট। Huawei Y6s (2019) ফোনে MediaTek Helio A22 চিপসেট ব্যবহার হয়েছিল।
নতুন Huawei Y6s ফোনের দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি শুরু হবে। নীল ও কালো রঙে পাওয়া যাবে Huawei Y6s।
Huawei Y6s ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.0 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.09 ইঞ্চি HD+ TFT IPS ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট, 3GB RAM আর 32GB/ 64GB স্টোরেজ।
Huawei Y6s ফোনের পিছনে থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Huawei Y6s ফোনের ভিতরে থাকছে একটি 3,020 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, GPS, Glonass, Bluetooth 4.2, Micro USB, Wi-Fi 802.11 b/g/n আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Huawei Y6s ফোনের ওজন 150 গ্রাম।
আরও পড়ুন:
চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Realme 5i
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features