Redmi Note 6 Pro সহ সস্তা হল কোম্পানির একাধিক জনপ্রিয় স্মার্টফোন

13,999 টাকার পরিবর্তে ‘I Love Mi’ সেলে মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 6 Pro ফোনের 4GB RAM ভেরিয়েন্ট।

Redmi Note 6 Pro সহ সস্তা হল কোম্পানির একাধিক জনপ্রিয় স্মার্টফোন

সস্তা হয়েছে Redmi Note 6 Pro ফোনের দুটি ভেরিয়েন্ট

হাইলাইট
  • শুরু হল ‘I Love Mi’ ডেজ সেল
  • Flipkart, Amazon ও Mi.com ওয়েবসাইটে একাধিক Xiaomi প্রোডাক্ট সস্তা হয়েছে
  • 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে I Love Mi ডেজ সেল
বিজ্ঞাপন

শুরু হল ‘I Love Mi' ডেজ সেল। এই সেলে Flipkart, Amazon ও Mi.com ওয়েবসাইটে একাধিক Xiaomi প্রোডাক্ট সস্তা হয়েছে। দাম কমেছে Redmi 6, Redmi Note 6 Pro আর Redmi Note 5 Pro এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।  এছাড়াও সস্তা হয়েছে কোম্পানির Mi Band HRX এডিশন ফিটনেস ব্যান্ড আর Mi TV 4A Pro স্মার্ট টিভি।

 

আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro

 

13,999 টাকার পরিবর্তে ‘I Love Mi' সেলে মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 6 Pro ফোনের 4GB RAM ভেরিয়েন্ট। 6GB RAM ভেরিয়েন্ট এ এই ফোন কিনতে খরচ হবে 14,999 টাকা। গত বছর লঞ্চের সময় এই ভেরিয়েন্ট এর দাম ছিল 15,999 টাকা।

 

আরও পড়ুন: 48MP ক্যামেরা নিয়ে আসছে Redmi X

 

Redmi Note 6 Pro এর মতই Redmi Note 5 Pro ফোনেও আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে Xiaomi। 2000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই ফোন। 6GB RAM ভেরিয়েন্ট এর দাম কমে হয়েছে 12,999 টাকা। Redmi 6 ফোনের 3GB RAM/ 64GB কিনতে খরচ হবে 8,499 টাকা।

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .

 

একাধিক স্মার্টফোনের মতোই সস্তা হয়েছে Mi Band HRX এডিশন। মাত্র 1,299 টাকায় পাওয়া যাচ্ছে এই ফিটনেস ব্যান্ড। এছাড়াও 43 ইঞ্চি  Mi TV 4A স্মার্ট টিভির দাম কমে হয়েছে 22,999 টাকা আর 49 ইঞ্চি  Mi TV 4A কিনতে 30,999 টাকা খরচ হবে।

 

13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে I Love Mi ডেজ সেল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »