ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের

2026 সালের প্রথম ত্রৈমাসিকে ভারতে 10,000 টাকার কম দামের স্মার্টফোনের শিপমেন্ট প্রায় 59 শতাংশ কমে গিয়েছে।

ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের

Photo Credit: Unsplash / NSYS Group

Shipments of phones under Rs.10,000 declined by 59 percent YoY in Q1, 2026

হাইলাইট
  • সস্তার স্মার্টফোন ভারতের বাজার থেকে হারিয়ে যাচ্ছে
  • 10,000 টাকার নিচে ভাল ফোনের অপশন খুব কম
  • প্রিমিয়াম ও মিড-রেঞ্জ ফোন কেনার প্রবণতা উর্দ্ধমুখী
বিজ্ঞাপন

কম দামি মোবাইল ফোনের বাজারে মন্দা। একসময় 10,000 টাকা বাজেটের মধ্যে Oppo, Vivo, Realme, এবং Redmi-এর মতো ব্র্যান্ডের ভাল 5G স্মার্টফোন পাওয়া যেত। কিন্তু গত বছর থেকে সেই সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। বাজার থেকে হারিয়ে যাচ্ছে সস্তার স্মার্টফোন। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC) কর্তৃক প্রকাশিত রিপোর্টে সেই প্রবণতার কথা তুলে ধরা হয়েছে। তাদের দাবি, চলতি বছরের প্রথম তিনটি মাসে (জানুয়ারি-মার্চ) 10,000 টাকার কম দামের স্মার্টফোনের শিপমেন্ট প্রায় 59 শতাংশ কমে গিয়েছে। তাহলে কি ক্রেতাদের প্রিমিয়াম ফোনের প্রতি ঝোঁকার প্রবণতা বাড়ছে? কম দামি মোবাইল ফোনে আর মন ভরছে না ভারতীয়দের?

ভারতের বাজার থেকে হারিয়ে যাচ্ছে কম দামি ফোন

মোবাইল ফোনের দাম বাড়ার মূল কারণ হল মেমরি চিপের ঘাটতি। স্মার্টফোন উৎপাদনে ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশ কিনতেও খরচ বাড়ছে নির্মাতাদের। ফলে কম দামে ফোন তৈরি করা কঠিন হয়ে পড়ছে। তার উপর AI ফিচার ও 5G নেটওয়ার্ক সাপোর্টের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার যোগ করার ফলে বাড়তি বোঝা চাপছে কোম্পানির কাঁধে।

বর্তমানে কম দামি ফোন বেচে লাভের অঙ্ক সামান্য। ফলে নতুন মডেল আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যারা আগে 10 হাজার বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতেন, তারা এখন তুলনামূলক বেশি দাম দিয়ে ফোন কিনতে বাধ্য হচ্ছেন। প্রতিবেদন অনুসারে, 2026 সালের প্রথম ত্রৈমাসিকে 10,000 থেকে 20,000 দামের ফোনে সর্বাধিক চাহিদা লক্ষ্য করা গিয়েছে। বাজেট সেগমেন্ট থেকে নজর ঘুরিয়ে মিড-রেঞ্জকেই পাখির চোখ করছে ব্র্যান্ডগুলি।

সস্তা জিনিস ভাল বিক্রি হয়। ভারতের বাজার সম্পর্কে এমনই ধারণা পোষণ করা হত। কিন্ত এখন স্মার্টফোন সেই বিশ্বাস ভেঙে দিচ্ছে। কম দামের ফোনে ফিচার কাটছাঁট করে পারফরম্যান্স, ক্যামেরা, ও ডিসপ্লে ডাউনগ্রেড করা হচ্ছে। ফলে বাজেট বাড়িয়ে বেশি দামের ফোন কেনার প্রবণতা বাড়ছে। সহজ মাসিক কিস্তি ও লো ডাউনপেমেন্ট দামি ফোনের বাজারকে আরও মজবুত করেছে।

সম্প্রতি প্রিমিয়াম সেগমেন্টে ফোনের চাহিদা দ্রুত বাড়ছে৷ ভারতে এখন স্মার্টফোনের গড় দাম প্রায় 29,000 টাকায় পৌঁছে গিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 10 শতাংশ বেশি। বিক্রিবাটায় অনলাইন চ্যানেলের অংশীদারিত্ব 42 পার্সেন্ট থেকে কমে 38 পার্সেন্টে দাঁড়িয়েছে, যেখানে অফলাইনের অবদান গত বছরের একই সময়ের তুলনায় 4 শতাংশ বেড়ে 62-এ পৌঁছেছে।

Vivo বর্তমানে বিক্রির নিরিখে ভারতের বাজারে শীর্ষস্থান দখল করে আছে। Samsung ও Oppo যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে। চার ও পাঁচে যথাক্রমে Apple ও Motorola। প্রথম পাঁচটি ব্র্যান্ডের মধ্যে একমাত্র Oppo এবং Motorola গত বছরের একই সময়ের তুলনায় পজিটিভ গ্রোথ রেকর্ড করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »