Mi Band 3i কে টেক্কা দিতে লঞ্চ হল Infinix Band 5

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 নভেম্বর 2019 16:43 IST
হাইলাইট
  • Infinix Band 5 এ থাকছে IP67 সার্টিফিকেশন
  • Infinix Band 5 এর দাম 1,799 টাকা
  • এক চার্জে 20 দিন চলবে

Infinix Band 5 এর দাম  1,799 টাকা

বাজেট সেগমেন্টে দুর্দান্ত ফিচার সহ নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল Infinix। Mi Band 3i এর সাথে প্রতিযোগিতায় বুধবার ভারতে লঞ্চ হয়েছে নতুন Infinix Band 5। Infinix এর নতুন বাজেট ফিটনেস ব্যান্ডে থাকছে IPS ডিসপ্লে, ফিটনেস ট্র্যাকিং আর নোটিফিকেশন দেখে নেওয়ার সুযোগ। IP67 সার্টিফায়েড Infinix Band 5 এ জল লাগলে সমস্যা হবে না। নতুন এই ফিটনেস ট্র্যাকারে থাকছে 24x7 হার্ট রেট সেন্সর। কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।

Infinix Band 5 এর দাম

ভারতে Infinix Band 5 এর দাম  1,799 টাকা। 3 ডিসেম্বর থেকে Flipkart থেকে এই ফিটনেস ব্যান্ড কেনা যাবে। কালো, নীল ও লাল রঙে পাওয়া যাবে Infinix Band 5। Lenovo Smart Band Cardio 2 আর Mi Band 3i এর সাথে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Infinix Band 5।

Infinix Band 5 স্পেসিফিকেশন

Infinix Band 5 এ রয়েছে 0.96 ইঞ্চি IPS কালার ডিসপ্লে। এই ডিসপ্লেতে ফিটনেস অ্যাক্টিভিটি ও স্মার্টফোনের নোটিফিকেশন দেখা যাবে। 24 ঘণ্টা হার্ট রেট দেখতে থাকবে Infinix Band 5। হার্ট রেট বিপদ সীমার উপরে গেলেই ফিটনেস ব্যান্ডে ভাইব্রেশন শুরু হবে। স্টেপ কাউন্ট, ক্যালোরি মিটার সহ বিভিন্ন ফিটনেস অ্যাকটিভিটি ট্র্যাক করতে পারবে এই ডিভাইস।

এক চার্জে 20 দিন চলবে নতুন Infinix Band 5। তবে হার্ট রেট মনিটর অন থাকলে এক চার্জে 5-7 দিন চলবে এই ডিভাইস। Infinix Life 2.0 অ্যাপ ব্যবহার করে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে Infinix Band 5।

 
KEY SPECS
Display Type LCD
Water Resistant Yes
Heart Rate Monitor Yes
Battery Life (Days) 20
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.