Infinix সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার ফোন আনছে, ডিজাইনে বড় চমক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 অগাস্ট 2025 12:25 IST
হাইলাইট
  • Infinix Hot 60i 5G ফ্লিপকার্টে বিক্রি হবে
  • এটি চারটি কালার অপশনে পাওয়া যাবে
  • ফোনটিতে একাধিক AI ফিচার্স থাকবে

Infinix Hot 60i 5G এর ডিজাইন খুব স্টাইলিশ

Photo Credit: Flipkart

Infinix Hot 60i 5G নজরকাড়া ডিজাইনের সঙ্গে শীঘ্রই ভারতে আসতে চলেছে। এটি একটি বাজেট ফোন হবে বলে জানিয়েছে সংস্থা। স্মার্টফোনটি তার দীর্ঘমেয়াদী পারফরম্যান্স, উন্নত AI ফিচার্স, এবং দুর্দান্ত ব্যাটারি লাইফের সৌজন্যে ক্রেতাদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে। Infinix Hot 60i 4G জুনের শেষে গ্লোবালি লঞ্চ হয়েছিল। আসন্ন Infinix Hot 60i 5G এর ডিজাইন এবং স্পেসিফিকেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্র্যান্ডটি ছবি ও বেশ কয়েকটি ফিচার্সও প্রকাশ করেছে। হ্যান্ডসেটটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও Flipkart এর মাধ্যমে পাওয়া যাবে। ইনফিনিক্স আগামী সপ্তাহেই লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে।

Infinix Hot 60i 5G ডিজাইন ও কালার

Infinix Hot 60i 5G এর ব্যাক প্যানেলে দুটো ক্যামেরা কাটআউট ও ডুয়াল LED ফ্ল্যাশ সহ অনুভূমিক ক্যামেরা ভাইজার রয়েছে, যা একে আর পাঁচটা সাধারণ বাজেট স্মার্টফোনের তুলনায় আরও প্রিমিয়াম স্টাইল দিয়েছে। ফোনটির লুকস Huawei Nexus 6P মডেলটির কথা স্মরণ করায়। ইনফিনিক্স তাদের নয়া হ্যান্ডসেটট চারটি রঙে বিক্রি করবে — শ্যাডো ব্লু, মনসুন গ্রিন, স্লিক ব্ল্যাক এবং প্লাম রেড।

Infinix Hot 60i 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ইনফিনিক্স হট 60i 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর (HDR) এবং প্যানোরামা মোড পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি রয়েছে, যা কোম্পানি এই সেগমেন্টে প্রথম বলে দাবি করেছে। দাম খুব সম্ভবত 10,000 টাকার নিচে থাকবে।

এছাড়া, ইনফিনিক্স নতুন ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ফিচার্স রাখছে, যেমন AI ইরেজার, AI ইমেজ জেনারেশন, AI এক্সটেন্ডার, AI কল ট্রান্সলেশন, AI ওয়ালপেপার এবং গুগলের সার্কেল টু সার্চ। জল এবং ধুলো থেকে বাঁচাতে IP64 রেটিংও রয়েছে। Infinix Hot 60i 5G আগস্ট মাসেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

Infinix GT 30 5G+ ভারতে লঞ্চ হয়েছে

প্রসঙ্গত, Infinix GT 30 5G+ গতকাল ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন যার 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 19,499 টাকা। এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 20,999 টাকা। এই ফোনে ফোলাক্স এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই নোট, এআই গ্যালারি, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং গুগলের সার্কেল টু সার্চ সহ নানা AI ফিচার্স রয়েছে।

হ্যান্ডসেটটির সামনে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। পিছনের দিকে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। ব্যাক প্যানেলে দশটিরও বেশি লাইটিং প্যাটার্ন সহ কাস্টমাইজেবল মেকা লাইট এলইডি আছে। স্মার্টফোনটির 5,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  2. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  3. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  4. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  5. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  6. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  7. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  8. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  9. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.