5G মোডেম লঞ্চ করল Intel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 নভেম্বর 2018 16:21 IST
হাইলাইট
  • 5G মোডেম লঞ্চ করল Intel।
  • 2020 সালে এই মোডেম ব্যবহার করে প্রথম ডিভাইস বাজারে আসবে
  • Intel মোডেম ব্যবহার করে 2020 সালে প্রথম 5G iPhone লঞ্চ করবে Apple

Intel XMM 8160 5G মাল্টিমোড মোডেমে সর্বোচ্চ 6Gbps স্পিডে ডাউনলোড করা যাবে

সোমবার Intel XMM 8160 5G মাল্টিমোড মোডেম লঞ্চ করল Intel। কম্পিউটার ও মোবাইলে ব্যবহার হবে এই মোডেম। XMM 8160 5G মোডেমের মাধ্যমে 5G কানেক্টিভিটি করা যাবে। এই মোডেম থেকে সর্বোচ্চ 6Gbps স্পিডে ডাউনলোড করা যাবে। 2020 সালে এই মোডেম ব্যবহার করে প্রথম ডিভাইস বাজারে আসবে। এই মোডেম ব্যবহার করে প্রথম 5G স্মার্টফোন বাজারে আনবে Apple।

নতুন Intel XMM 8160 5G মোডেম ব্যবহার করে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি কম জায়গাতে হালকা ও শক্তিশালী স্মার্টফোন বানাতে পারবে। LTE ও 5G মোডে কাজ করবে এই মোডেম। ফলে যে সব জায়গাতে 5G নেটওয়ার্ক থাকবে না সেখানে 4G নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।

নতুন Intel XMM 8160 5G মোডেমে মিলিমিটারওয়েভ সাপোর্ট থাকবে। সাব 6GHz তরঙ্গদৈর্ঘ্যে XMM 8160 5G মোডেমে 6Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল Intel মোডেম ব্যবহার করে 2020 সালে প্রথম 5G iPhone লঞ্চ করবে Apple। 10Nm প্রসেসে ডিজাইন হয়েছে নতুন Intel 5G মোডেম।

আগামী বছর Snapdragon চিপসেট ব্যবহার করে OnePlus, Xiaomi র মতো একাধিক Android স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা বাজারে 5G স্মার্টফোন নিয়ে আসবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone, 5G, Intel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.