Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মে 2026 17:41 IST
হাইলাইট
  • iPhone 15 ফ্লিপকার্টে সমস্ত অফার ধরে 50,000 টাকার মধ্যে কেনার সুযোগ
  • ফোনটি 79,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল
  • এটি A16 Bionic চিপ ও 48 মেগাপিক্সেল ক্যামেরা অফার করে

Flipkart Summer Sale brings the iPhone 15 down to one of its lowest ever prices

Flipkart Summer Sale একাধিক স্মার্টফোনের উপর আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। সেল শেষ হতে আর বেশি সময় হাতে নেই। মেমোরি চিপের যোগাম কমে যাওয়ার ফলে বিভিন্ন ডিভাইসের দাম দ্রুত হারে বাড়ছে। তাই আপনিও যদি কম দামে নতুন ফোন কিনতে চান, তাহলে এটাই শেষ সুযোগ। ফ্লিপকার্ট সেলে অন্যতম বড় ডিল মিলছে iPhone 15 মডেলে। সমস্ত অফার ধরে এই ফোনের দাম 50,000 টাকার নিচে চলে এসেছে। বলতে গেলে, দাম এতটা নিচে খুব কম নেমেছে। এই মুহুর্তে iPhone 15 মডেলের থেকে সস্তা আইফোন আর নেই।

iPhone 15 ডিসকাউন্ট অফার

iPhone 15-এর 128 জিবি স্টোরেজ কনফিগারেশন বর্তমানে 54,999 টাকায় লিস্টেড আছে। যেখানে এই ফোন লঞ্চ হওয়ার সময় 79,999 টাকা দাম ছিল। অর্থাৎ ই-কমার্স প্ল্যাটফর্মটি সরাসরি 25,000 টাকা ছাড় দিচ্ছে। আবার Flipkart Axis ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 5,120 টাকা ক্যাশব্যাক পাবে। ফলে দাম 49,780 টাকায় নেমে আসবে।

এছাড়াও, Flipkart SBI ক্রেডিট কার্ডে iPhone 15 কিনলে 2,500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার পুরনো ডিভাইসের সঙ্গে এক্সচেঞ্জ করলে 48,000 টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যেতে পারে। বেশি বয়স নয় এমন Android ফ্ল্যাগশিপ বা পুরনো iPhone মডেলের ক্ষেত্রে ভাল দাম মিলতে পারে। ফোনটি ব্ল্যাক, ব্লু, গ্রীন, ও পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হবে।

iPhone 15 কি 2026 সালে কেনা উচিৎ

iPhone 15 প্রায় আড়াই বছর পুরনো হলেও দৈনন্দিন ব্যবহারে নতুন বলেই মনে হবে। A16 Bionic চিপ এখনও গেমিং থেকে ভিডিও এডিটিং সহজে সামলাতে পারে। একই দামের অনেক ফোনের তুলনায় পারফরম্যান্স আজও এগিয়ে। তবে এই ফোন সবার জন্য নয়৷ যদি আপনি Android থেকে iPhone-এ আসতে চান বা iPhone 11 বা তার চেয়েও পুরনো মডেল থেকে আপগ্রেড করেন, তাহলে স্পিড, ক্যামেরা, ও সফটওয়্যারে পার্থক্য অনুভব করতে পারবেন।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, আইফোন 15 একটি 6.1-ইঞ্চি সুপার রেটিনা OLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 2000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও HDR10 সাপোর্ট করে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি সেন্সর শিফ্ট OIS ও ডুয়াল পিক্সেল PDAF প্রযুক্তির 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত। ডিভাইসে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Big upgrades over the 14
  • Excellent ergonomics, build quality
  • Very good all-round performance
  • Apple ecosystem benefits
  • Bad
  • Relatively slow charging
  • Expensive
  • Still a 60Hz display
 
KEY SPECS
Display 6.10-inch
Processor Apple A16 Bionic
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB, 256GB, 512GB
OS iOS 17
Resolution 1179x2556 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  2. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  3. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  4. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  5. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  6. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  8. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  9. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  10. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.