iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি

iPhone 18 এবং iPhone Air 2-এর সম্ভাব্য ডিজাইন প্রকাশ করে ডামি ইউনিটের ছবি অনলাইনে ফাঁস হল।

iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি

Photo Credit: Apple

iPhone 18‌ retains a design similar to the iPhone 17

হাইলাইট
  • iPhone 18 ও iPhone Air 2-এর ডামি মডেলের ছবি ফাঁস
  • iPhone Air 2-তে 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা থাকতে পারে
  • 2027 সালের শুরুতে লঞ্চ হতে পারে আইফোনের দুই মডেল
বিজ্ঞাপন

Apple-এর সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টে iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo আত্মপ্রকাশ করেছিল। বিগত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে যে, iPhone 18 এবং iPhone 18 Air বা Air 2 লঞ্চ হবে 2027 সালের শুরুতেই। এখন দুই স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন প্রকাশ করে ডামি ইউনিটের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ছবিতে স্ট্যান্ডার্ড iPhone 18 মডেলের ডিজাইন অনেকটাই iPhone 17-এর মতো বলে মনে হচ্ছে। অন্য দিকে, iPhone Air 2-এর পিছনের অংশে একজোড়া ক্যামেরা দেখা গিয়েছে। প্রসঙ্গত, অ্যাপলের আল্ট্রা-স্লিম iPhone Air-এ সিঙ্গেল রিয়ার ক্যামেরা আছে।

টিপস্টার সনি ডিকসন এক্সের একটি পোস্টে ছবিগুলি ফাঁস করেছেন। iPhone 18-এর ডামি ইউনিটের পিছনে উল্লম্ব পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে iPhone 17-এর স্টাইলে দুটি ক্যামেরা বসানো হয়েছে। iPhone Air 2-এর ডামি ইউনিটে অনুভূমিক পিল-আকৃতির ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। অতিরিক্ত ক্যামেরায় আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

ফ্রন্ট ডিজাইনের কথা বললে, iPhone 18 ডামি মডেলে পিল-আকৃতির কাটআউটের ডান দিকে FaceTime ক্যামেরা রাখা হয়েছে। তবে iPhone Air 2-এর ডামি ইউনিটের ছবিতে TrueDepth ক্যামেরা সিস্টেমের বাম দিকে FaceTime ক্যামেরা দেখা যাচ্ছে। ফাঁস হওয়া ছবিতে ফোনটির নাম iPhone 18 Air বলা হয়েছে। যদিও আগে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে স্মার্টফোনটিকে iPhone Air 2 নামে উল্লেখ করা হয়েছে।

মার্কিন টেক জায়ান্টটি শেষ পর্যন্ত কোন নাম ব্যবহার করবে, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, সাপ্লাই চেন থেকে ফাঁস হওয়া ফোনের মাপ ও ডিজাইনের তথ্যের ভিত্তিতে ডামি মডেল বানানো হয়। এগুলি থেকে স্মার্টফোনের ক্যামেরার বিন্যাস, বাটনের অবস্থান, এবং সামগ্রিক আকার-আকৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।

ফার্স্ট জেনারেশন iPhone Air একটি 48 মেগাপিক্সেল Fusion ক্যামেরা দিয়ে সজ্জিত। হ্যান্ডসেটের আপগ্রেড ভার্সনে একটি এক্সট্রা 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা যুক্ত হতে পারে। এতে A20 Pro চিপ, সামান্য ছোট ডাইনামিক আইল্যান্ড, C2 মডেম ও N2 ওয়্যারলেস নেটওয়ার্কিং চিপ ব্যবহার হতে পারে। তবে ফোনটিতে আগের মতোই 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং 12 জিবি র‍্যাম বজায় রাখা হতে পারে।

এছাড়াও, পাতলা আইফোনে আরও বড় ব্যাটারি, কম ওজন, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম মিলতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। রিপোর্ট অনুসারে, iPhone 18 কম্প্যাক্ট 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি A20 প্রসেসরে রান করবে, যা 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »