iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 অক্টোবর 2026 15:07 IST
হাইলাইট
  • iPhone 18e নতুন Apple A20 চিপসেট ব্যবহার করতে পারে
  • এটি 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসতে পারে
  • Apple-এর আসন্ন বাজেট আইফোন 2027 সালে লঞ্চ হবে

iPhone 18e will succeed the iPhone 17e (pictured)

Photo Credit: Apple

iPhone 17e ভারতে এসেছিল গত মার্চে। ফলে এখন থেকেই Apple-এর পরবর্তী প্রজন্মের বাজেট আইফোন নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। iPhone 18e এ দেশে 2027 সালের শুরুর দিকে আসবে বলে অনুমান করা হচ্ছে। সাশ্রয়ী মূল্যের আইফোনে বেশ কিছু হার্ডওয়্যার আপগ্রেড দেখা যেতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, iPhone 18e মডেলের প্রসেসর ও ফ্রন্ট ক্যামেরায় বড় পরিবর্তন আসতে চলেছে। ফোনটির র‍্যামের পরিমাণ 1 জিবি বাড়তে পারে। অতিরিক্ত মেমরি Apple-এর AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স চালাতে সাহায্য করবে। iPhone 17e ভারতে লঞ্চের সময় দাম 64,900 টাকা ছিল।

iPhone 18e স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হল

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo-তে পোস্ট করে জানিয়েছেন, আসন্ন iPhone 18e মডেলে Apple A20 চিপসেট থাকতে পারে। এটি 2 ন্যানোমিটার প্রসেসে তৈরি হবে বলে শোনা যাচ্ছে। সেপ্টেম্বরে বিশ্বজুড়ে লঞ্চ হওয়া iPhone 18 Pro, iPhone 18 Pro Max, এবং iPhone Duo ফোল্ডেবলে A20 Pro প্রসেসর ব্যবহার হয়েছে। তবে A20 চিপের পারফরম্যান্স সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।

Advertisement

iPhone 18e আগামী বছর 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেতে পারে, যা iPhone 17e-র 12 মেগাপিক্সেল সেন্সরের তুলনায় গুরুত্বপূর্ণ আপগ্রেড হতে চলেছে। তবে ফোনের পিছনের অংশে আগের মতোই একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। রিয়ার ক্যামেরার হার্ডওয়্যারে কোনও পরিবর্তন থাকবে কিনা, সে বিষয়ে টিপস্টার কিছুই বলেননি।

অ্যাপলের বাজেট আইফোন কম্প্যাক্ট আকারের জন্য পরিচিত। আপকামিং আইফোন 18ই মডেলে 6.12 ইঞ্চি এলটিপিএস ওলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট 60 হার্টজে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ এতে আইফোনের স্ট্যান্ডার্ড মডেল বা প্রো সিরিজের মতো ProMotion ডিসপ্লে থাকবে না।

আগের একটি লিকে দাবি করা হয়েছিল, iPhone 18e ফোনে 9 জিবি র‍্যাম থাকতে পারে, যেখানে iPhone 17e পেয়েছে 8 জিবি র‍্যাম। এক্সট্রা র‍্যাম এআই ফিচারগুলি মসৃণভাবে চালাতে সাহায্য করবে। ডিজিটাল চ্যাট স্টেশনের অনুমান, iPhone 18e লঞ্চ হতে পারে 2027 সালে। তবে Apple বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

Advertisement

প্রসঙ্গত, iPhone 17e একটি 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1,200 নিট পিক ব্রাইনটেস, 60 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,170 x 2,532 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনের পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার অফার করে। 

iPhone 17e রান করে A19 চিপসেটে। ফোনে ম্যাগসেফ সাপোর্ট যুক্ত হয়েছে। ফলে কম্প্যাটিবল চার্জার, ওয়ালেট, এবং কেস আইফোনের গায়ে সেঁটে থাকবে। হ্যান্ডসেটটি 15W পর্যন্ত Qi2 ও ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  2. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  3. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  4. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  5. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  6. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  7. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  8. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  9. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  10. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.