সেপ্টেম্বরে লঞ্চ হবে নতুন iPhone, এখনই দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 9 এপ্রিল 2019 10:25 IST
হাইলাইট
  • নতুন দুটি iPhone এর পিছনে থাকবে তিনটি করে ক্যামেরা
  • একটি ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে, অন্য ফোনে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে
  • দুটি iPhone এর ভিতরে থাকবে OLED ডিসপ্লে

পরবর্তী iPhone এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা

অন্যান্য বছরের মতোই 2019 সালেও সেপ্টেম্বর মাসে নতুন iPhone লঞ্চ করবে Apple। ইতিমধ্যেই পরবর্তী জেনারেশানের iPhone এর স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে 2019 সালের দুটি নতুন iPhone এর একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে।

জাপানের একটি ব্লগে জানানো হয়েছে 2019 সালের নতুন দুটি iPhone এর পিছনে থাকবে তিনটি করে ক্যামেরা। একটি ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে, অন্য ফোনে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XS আর iPhone XS Max ফোনের মতোই নতুন দুটি iPhone এর ভিতরে থাকবে OLED ডিসপ্লে।

রিপোর্টে আরও জানানো হয়েছে নতুন iPhone ক্যামেরায় iPhone XR ক্যামেরায় থাকা লেন্সের থেকে বড় লেন্স ব্যবহার হয়েছে। দুটি ফোনের সাথেই থাকছে USB Type-C থেকে লাইটনিং অ্যাডাপটার। সাথে থাকছে একটি 18W USB Type-C চার্জার। দুটি ফোনেই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।

অন্য একটি রিপোর্টে সম্প্রতি OnLeaks ওয়েবসাইটে নতুন iPhone এর তিনটি নতুন স্ক্রিন শট প্রকাশিত হয়েছিল। রিপোর্টে জানানো হয়েছিল এই ফোনগুলির নাম হতে চলেছে iPhone XIR, iPhone XIS আর iPhone XIS Max।

নতুন এই রিপোর্টের সত্যতা Gadgets 360 যাচাই করেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.